লেবাননে ইসরাইলি হামলার তীব্র নিন্দা জাতিসংঘ মহাসচিবের

লেবাননে ইসরাইলি হামলার তীব্র নিন্দা জাতিসংঘ মহাসচিবের

ফন্ট সাইজ:

লেবাননে ইসরাইলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। পাশাপাশি তিনি এই আগ্রাসনকে আঞ্চলিক শান্তির জন্য গুরুতর হুমকি বলে উল্লেখ করেছেন। এ খবর দিয়েছে তাসনিম নিউজ।

এক বিবৃতিতে গুতেরেস বলেন, ৮ এপ্রিলের হামলায় শত শত বেসামরিক মানুষ নিহত ও আহত হয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে। এসব হামলায় বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে, যা গভীর উদ্বেগজনক।

মহাসচিব নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। একই সঙ্গে তিনি লেবাননের সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানান।
বিবৃতিতে আরও বলা হয়, লেবাননে ইসরাইলের চলমান সামরিক অভিযান ইরানের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি ব্যাহত করতে পারে। এই দুই সপ্তাহের যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের স্থায়ী সমাধানের পথ তৈরির উদ্দেশে নেয়া হয়েছিল।

গুতেরেস সব পক্ষকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেন, চলমান সহিংসতা শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে। তিনি আন্তর্জাতিক আইন, বিশেষ করে মানবিক আইন মেনে চলার ওপর জোর দেন এবং বেসামরিক নাগরিক ও স্থাপনায় হামলাকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন। তিনি বলেন, এই সংঘাতের কোনো সামরিক সমাধান নেই।
পরিশেষে তিনি কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ পূর্ণ বাস্তবায়নের আহ্বান জানান, যা লেবাননের সার্বভৌমত্ব রক্ষা ও সংঘাত বন্ধের কথা বলে।

Musfik

২ মাস আগে

জাতিসংঘ পুরাটাই একটা টোকাই। টোকাইয়েরও একটুখানি দাম আছে, জাতিসংঘের তাও নাই। ওকে কেওই দুই পয়সারও দাম দেয় না।

md.zahidur Rhaman

২ মাস আগে

jatishangh holo americar dalal eta tader sarthe porichakito hoy.

মন্তব্য করুন