ময়মনসিংহের ত্রিশালে আল-আমিন হত্যাকাণ্ডের ঘটনায় একই পরিবারের পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে ময়মনসিংহের বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। রায়ের বিস্তারিত মামলায় মোট ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলোÑ উপজেলার মোক্ষপুর এলাকার সেনের চকপাড়া গ্রামের বাসিন্দা মৃত শুক্কুর আলীর ছেলে আব্দুর রশিদ (৪১), তার ভাই জসিম উদ্দিন (৫০), জসিমের স্ত্রী হুরেনা (৪৬), ছেলে রিয়াদ (২৫) ও আব্দুর রশিদের মেয়ে জোনাকি আক্তার (৩৮)। সাজাপ্রাপ্ত প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। মামলার বিবরণী ও আদালত সূত্রে জানা যায়, গত ২০২৩ সালের ১৯শে জুন জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসী কামরুজ্জামানের ছেলে আল-আমিনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের চাচা হাফিজুল ইসলাম বাদী হয়ে ত্রিশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করলে আদালতে বিচার কার্যক্রম শুরু হয়।
অতিরিক্ত সাজা: অন্য এক ভিকটিমকে হত্যাচেষ্টার দায়ে জসিমকে আরও ৫ বছর কারাদণ্ড এবং দণ্ডবিধির ৩২৪ ধারায় ১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। একইসঙ্গে দণ্ডবিধির ৩২৩ ধারায় রশিদ, রিয়াদ ও হুরেনাকে আরও ১ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে রায় দ্রুত কার্যকর করার দাবি জানানো হয়েছে।
ত্রিশালে আল-আমিন হত্যাকাণ্ড
একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
৯ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
