জয়পুরহাট জেলা সদরের জামালগঞ্জ এলাকায় একটি ফিলিং স্টেশনে অবৈধভাবে তেল মজুত রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ট্রাফিক আইন অমান্য করার অপরাধে ৪টি মোটরসাইকেল চালককে মোট ২ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। গতকাল র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম তানভীর উল আলম। অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জামালগঞ্জ ফিলিং স্টেশনের মালিককে জরিমানা করা হয়। এ ছাড়া সড়ক পরিবহন আইনে ট্রাফিক বিধি লঙ্ঘনের দায়ে ৪ জন মোটরসাইকেল চালককে পৃথকভাবে জরিমানা করা হয়।
জয়পুরহাটে অবৈধ তেল মজুত ও ট্রাফিক আইন লঙ্ঘনে জরিমানা
জয়পুরহাট প্রতিনিধি
৯ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
