সিলেটে দুই ছিনতাইকারী গ্রেপ্তার

ফন্ট সাইজ:

সিলেট নগরীতে মহানগর গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতরা হচ্ছে- শাহ্‌পরাণ থানার উপ-শহর জি-ব্লকের বাসিন্দা মো. সেলিম মিয়ার ছেলে মো. আব্দুল্লাহ আল শাকিল, একই থানার মেজরটিলা এলাকার বাসিন্দা হেলাল উদ্দিনের ছেলে মো. রাসেদ মিয়া। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে শাহপরাণ ও কোতোয়ালি থানায় পৃথক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত বিরুদ্ধে বিজ্ঞ আদালতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন