ওটিটি প্ল্যাটফরম আইস্ক্রিনে আজ মুক্তি পেতে যাচ্ছে বাপ্পী চৌধুরী অভিনীত ‘শত্রু’ সিনেমাটি। ২০২৩ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এ সিনেমায় তার নায়িকা জাহারা মিতু। গত বছর থেকে দ্য অভি কথাচিত্র ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে সিনেমাটি। এবার আসছে ওটিটিতে। গত বছর গুঞ্জন উঠেছিল কাজ না থাকায় অনেকটাই হতাশ বাপ্পী। কিন্তু সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে ‘ভালোবাসার রং’খ্যাত এই অভিনেতা বলেছিলেন, মানসিকভাবে আমি একফোঁটাও হতাশ নই। আমি মনে করি, যার কাছে বিকল্প থাকে, তিনি কখনো হতাশ হন না। আমি প্রতি সপ্তাহে সিনেমায় অভিনয়ের প্রস্তাব পাই। গল্প পছন্দ হয় না বলে সিনেমা ছাড়ছি। তাই আমার হতাশার তো প্রশ্নই আসে না। এদিকে, অ্যাকশন ঘরানার ‘শত্রু’ পরিচালনা করেছেন সুমন ধর। এতে বাপ্পী-মিতু ছাড়াও আছেন- মিশা সওদাগর, আমির সিরাজি, ববি, জাদু আজাদ, সোহেল বাবু প্রমুখ।
ওটিটিতে ‘শত্রু’
স্টাফ রিপোর্টার
৯ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
