লেবাননে ভয়াবহ হামলা, বহু হতাহত

লেবাননে ভয়াবহ হামলা, বহু হতাহত

ফন্ট সাইজ:

ইরানের যুদ্ধবিরতি মানলেও লেবাননের হিজবুল্লাহর সঙ্গে তা মানতে নারাজ ইসরাইল। বুধবার মাত্র ১০ মিটিটের মধ্যে বৈরুতসহ বিভিন্ন এলাকায় ১০০টি বিমান হামলা চালিয়েছে দখলদারা। এতে বহু মানুষ হতাহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। আল জাজিরার এক খবরে বলা হয়েছে, ইসরাইল এবার এমনসব এলাকায় হামলা চালিয়েছে যেগুলো হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট নয় বলে ধারণা করা হয়।
লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরেদ্দিন বলেন, বৈরুত ও অন্যান্য এলাকায় ইসরাইলি বিমান হামলার ফলে হাসপাতালগুলোতে শহীদ ও আহতদের ভিড়ে নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছে। লেবানন রেড ক্রস জানিয়েছে, তাদের ১০০টি অ্যাম্বুলেন্স বর্তমানে হামলার শিকার এলাকাগুলো থেকে আহত ব্যক্তিদের সরিয়ে নেয়ার কাজ করছে। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। বলেছেন, এই হামলা সব ধরনের মানবিক মূল্যবোধ অবজ্ঞার ক্ষেত্রে ইসরাইলের কালিমালিপ্ত রেকর্ডে নতুন মাত্রা যোগ করেছে।


জহির

২ মাস আগে

মধ্যপ্রাচ্য থেকে যেদিন ইসরাইল নামক রাষ্ট্রকে উৎপাত করা যাবে সেদিন থেকেই এই এলাকায় শান্তিতে থাকবে।

মন্তব্য করুন