কংগ্রেসে ‘ফিরছেন না’ মমতা

কংগ্রেসে ‘ফিরছেন না’ মমতা

ফন্ট সাইজ:

ভারতের দিল্লিতে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দোপাধ্যায়ের দীর্ঘ বৈঠকের পর নানা জল্পনা চাউর হয়। এর মধ্যে অন্যতম ছিল, কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসকে মিশিয়ে দেয়ার পরিকল্পনা করছেন মমতা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাহুল গান্ধীর সঙ্গে অভিষেক ব্যানার্জীর বৈঠকে সেই জল্পনা আরও তীব্র হয়। তবে ১১ জুন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল জানিয়েছেন, এরকম কোনো আলোচনাই হয়নি।

তিনি জানান, মমতার সোনিয়া গান্ধীর সঙ্গে ৪০ বছরের সম্পর্ক। তাদের মধ্যে বিজেপি বিরোধিতার রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে।

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন বিজেপির কাছে পরাজয়ের পরে তৃণমূল কংগ্রেসে ভাঙন দেখা দিয়েছে। দলটির একের পর এক বিধায়ক- সংসদ সদস্যরা বিদ্রোহ ঘোষণা করছেন।

ইতিমধ্যেই ঋতব্রত ব্যানার্জীর নেতৃত্বে বিধানসভায় আলাদা ব্লক তৈরি হয়েছে। লোকসভায় কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে ২০ জন সংসদ সদস্য কেন্দ্রের ক্ষমতাসীন জোট এনডিএকে সমর্থন করবেন বলেও দাবি করেছেন। পাশাপাশি একে একে রাজ্যসভার সংসদ সদস্যরা ইস্তফা দিচ্ছেন।
বৃহস্পতিবার সকালে ইস্তফা দেন প্রকাশচিক বরাইক ও সদ্য এমপি হওয়া অভিনেত্রী কোয়েল মল্লিকও। এর মধ্যেই মমতার কংগ্রেসে যোগ দেয়ার জল্পনা তৈরি হয়। এনিয়ে বৃহস্পতিবার কংগ্রেসের দলীয় বৈঠকের দিকে সবার নজর ছিল।

তবে ভেনুগোপাল জানান, এগুলো ভিত্তিহীন গুজব। তিনি বলেন, তৃণমূল ও কংগ্রেস নেতাদের মধ্যে বৈঠকটিতে জাতীয় বিষয়গুলো আরও কার্যকরভাবে তুলে ধরার বিষয়ে আলোচনা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন