বৃটেনের প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ, চাপে সরকার

বৃটেনের প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ, চাপে সরকার

ফন্ট সাইজ:

বৃটেনের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বৃহস্পতিবার (১১ জুন) পদত্যাগ করেছেন। সামরিক ব্যয়ের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ নিয়ে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকারের সঙ্গে বিরোধের জেরেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
জন হিলি অভিযোগ করেন, বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে দেশের প্রতিরক্ষার জন্য যে পরিমাণ সরকারি সম্পদ প্রয়োজন, সরকার তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।

দীর্ঘদিন ধরেই বৃটেনের প্রতিরক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে সামরিক ব্যয় বাড়ানোর উপায় নিয়ে আলোচনা চলছিল। এই টানাপোড়েনের কারণে গত বছর থেকেই দেশটির প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনা চূড়ান্ত করা সম্ভব হয়নি।

স্টারমারকে লেখা পদত্যাগপত্রে হিলি বলেছেন, ক্রমবর্ধমান হুমকির মুখে দেশকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সম্পদ বরাদ্দ করতে আপনি অক্ষম হয়েছেন এবং অর্থ দপ্তরও অনিচ্ছুক থেকেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই বিলম্বকে ঘিরে বৃটিশ প্রতিরক্ষা শিল্পেও তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। দেশটির শিল্পখাতের কর্মকর্তারা বলছেন, দীর্ঘমেয়াদি নিরাপত্তা প্রকল্পে বিনিয়োগ করা সম্ভব হচ্ছে না, যখন বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতি ক্রমেই অস্থির হয়ে উঠছে এবং যুক্তরাষ্ট্র ইউরোপের নিরাপত্তা রক্ষায় তার ভূমিকা ধীরে ধীরে কমিয়ে আনছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন