শিক্ষা খাতে দেশের ইতিহাসে বড় বাজেট, ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

ফন্ট সাইজ:

দক্ষ মানবসম্পদ গঠন ও জ্ঞানভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে দেশের ইতিহাসের অন্যতম বড় বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আগামী অর্থবছরের জন্য শিক্ষা খাতে ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে তিনি এ প্রস্তাব দেন। প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতের বরাদ্দ গত অর্থবছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৮৭ হাজার ২০৬ কোটি টাকা।

সরকারের মতে, শিক্ষা খাতে এ বাড়তি বিনিয়োগ দেশের জন্য দক্ষ মানবসম্পদ তৈরি এবং জ্ঞাননির্ভর অর্থনীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন অর্থবছরের জন্য মোট ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করা হয়েছে, যা দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বাজেট। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে মোট আয় ও ব্যয়ের মধ্যে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার বাজেট ঘাটতি সৃষ্টি হবে। সরকার এই ঘাটতি অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের মাধ্যমে অর্থায়নের পরিকল্পনা করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন