ব্রাজিল জাতীয় দলের হেড কোচের দায়িত্ব নিয়েছেন গত বছরের মে মাসে। প্রাথমিক চুক্তি অনুযায়ী ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের ডাগআউট সামলানোর কথা কার্লো আনচেলত্তির। ইতালিয়ান এ কোচের সঙ্গে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) যে চুক্তি নবায়ন করতে আগ্রহী, এমন খবর কয়েকদিন আগেই জানিয়েছিল দেশটির সংবাদমাধ্যমগুলো। নতুন চুক্তির বিষয়টি এখন আর শুধু আগ্রহতেই থেমে নেই। সিবিএফ এরই মধ্যে আনচেলত্তির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন ব্রাজিল। আনচেলত্তি বা সিবিএফ- কেউ আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও ইএসপিএন সেই চুক্তির খুঁটিনাটি প্রকাশ করেছে। সেখানে যেমন চুক্তির মেয়াদের কথা উল্লেখ আছে, তেমনি নতুন চুক্তিতে আনচেলত্তি কত বেতন পাবেন, সেটাও জানিয়েছে ইএসপিএন।
সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুসারে, আনচেলত্তির সঙ্গে নতুন চুক্তির কাঠামোতে কিছু পরিবর্তন এনেছে সিবিএফ। নতুন চুক্তিটি দুই ভাগে বিভক্ত। প্রথম চুক্তিটি হবে দুই বছরের জন্য, এরপর স্বয়ংক্রিয়ভাবে চুক্তির মেয়াদ বাড়বে আরও দুই বছর। অর্থাৎ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের ডাগআউটে দেখা যাবে আনচেলত্তিকে। আর মেয়াদ বাড়ার ক্ষেত্রে কিছু শর্তও যোগ করা হয়েছে সেখানে।
বর্তমান চুক্তি অনুসারে বার্ষিক ১ কোটি ইউরো পান আনচেলত্তি। বাংলাদেশি অর্থমূল্যে যা প্রায় ১৪২ কোটি টাকার কিছু বেশি। নতুন চুক্তিতেও একই পরিমাণ বেতন পাবেন ৬৬ বছর বয়সী এ ইতালিয়ান কোচ।
তবে কোচিং স্টাফের অন্যান্য স্টাফের ক্ষেত্রে বেতন বাড়ছে। আর সেটা আনচেলত্তির অনুরোধেই। সেই অনুরোধে সম্মতি দিয়েছে সিবিএফ।
আকাশচুম্বি বেতনে ব্রাজিলের সঙ্গে চুক্তি নবায়ন আনচেলেত্তির
স্পোর্টস ডেস্ক
খেলা
২ মাস আগে
৮ এপ্রিল (বুধবার), ২০২৬, ৪ঃ২০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
