স্বাগতিক মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে বিশ্বকাপ ফুটবলের দামামা বেজে গেছে। আজ মাঠে নামবে আরেক স্বাগতিক কানাডা। আয়োজকদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী মার্কিন যুক্তরাষ্ট্রের খেলা আগামীকাল। মরোক্কো ম্যাচ দিয়ে ১৪ই জুন বিশ্বকাপ মিশন শুরু করবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ওই ম্যাচে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল। নেইমার মিস করতে পারেন গ্রুপ পর্বের পরের দুই ম্যাচও।
নিউ জার্সির মরিসটাউনে চলছে ব্রাজিলের প্রস্তুতি ক্যাম্প। সেখানে গতকাল পুরোদমে অনুশীলন করেছে সেওসাওরা। তবে সেই অনুশীলনে উপস্থিত ছিলেন না নেইমার। নেইমারের অনুপস্থিততেই মরোক্কো ম্যাচের প্রস্তুতির পাশাপাশি দলটি কোচ কার্লো আনচেলত্তির ৬৭তম জন্মদিনও উদ্যাপন করেছেন ব্রাজিলের ফুটবলাররা। ২৪ বছর ধরে অপেক্ষার থাকা ব্রাজিলকে ষষ্ঠ বিশ্বকাপ জেতানোর দায়িত্ব পাওয়া ইতালিয়ান কোচ আনচেলোত্তিকে খেলোয়াড়রা ঐতিহ্যবাহী ‘গার্ড অব অনার’ দিয়ে সম্মান জানান। তবে বার্সেলোনার ফরোয়ার্ড রাফিনহা মজা করে বলেন, খেলোয়াড়রা তাকে সাধারণত যেভাবে করা হয় তার চেয়ে অনেক নরম ব্যবহার করেছে। রয়টার্সকে দেখা এক সাক্ষাৎ কারে তিনি বলেন,‘ তিনি সেই পথ দিয়ে হেঁটে গেছেন, কিন্তু কেউ তাকে স্পর্শও করেনি। তবে তিনি আমাদের অবিভাদন গ্রহণ করেছেন।’ এদিকে, মে মাসের মাঝামাঝি ব্রাজিলে সান্তোসের হয়ে খেলতে গিয়ে কাফ মাংসপেশিতে গ্রেড-২ চোট পাওয়া নেইমার এখনও নিবিড় পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। ৩৪ বছর বয়সী এই তারকা প্রথম ম্যাচে খেলতে পারবেন না, এটি প্রায় নিশ্চিত।
এছাড়া পরবর্তী গ্রুপ ম্যাচ- হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষেও তিনি খেলতে পারবেন কি না, সে বিষয়েও এখনো কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। তবে নেইমারের অনুপস্থিতি সত্ত্বেও অনুশীলন মাঠে উপস্থিত ব্রাজিলিয়ান সমর্থকরা আশাবাদী। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে ব্রাজিলের শিরোপাজয়ী দলের অন্যতম মিডফিল্ডার জিনহো বলেন, ‘ব্রাজিল সবচেয়ে বড় ফেবারিট নয়, কিন্তু তাদের ভালো মানের কিছু ফুটবলার আছেন। যারা একসঙ্গে মিলে পারফরম্যান্স করতে পারলে ভালোই কিছুই হবে। বর্তমানে ফুটবল বিশ্লেষক হিসেবে হিসেবে কাজ করা জিনহো মনে করেন, গত বিশ্বকাপে সেমিফাইনালে ওঠা মরক্কোর বিপক্ষে আনচেলোত্তির দল সতর্ক কৌশলেই খেলবে।
জনপ্রিয় ব্রাজিলিয়ান রেডিও ধারাভাষ্যকার বেঞ্জামিন ব্যাকও মনে করেন, আনচেলোত্তি দলের খেলার ধরন খুব বেশি বদলাবেন না। তিনি বলেন, ‘তার দল রক্ষণে সংগঠিত থাকবে এবং প্রতিপক্ষের পদক্ষেপের জন্য অপেক্ষা করবে। বল দখলে পাওয়ার পর দ্রুত আক্রমণে রূপান্তর ঘটানোর চেষ্টা করবে।’ তবে নেইমারের বিষয়ে পরিষ্কার কোন তথ্য দিতে পারেননি কেউ। যতটুকু জানাগেছে নেইমার ধীরে ধীরে সেরে উঠছেন। যে কারণে তাকে এখনই খেলিয়ে ঝুঁকি বাড়াতে চান না আনচেলোত্তি। প্রয়োজনে তাকে গ্রুপ পর্বে না খেলিয়ে একেবারে নকআউট পর্বে খেলানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ব্রাজিলের বেশকিছু সংবাদমাধ্যম। তবে তারা কেউই নেইমারের বর্তমান অবস্থা পরিষ্কার করতে পারেনি।
