একযোগে সারা দেশে হামের টিকা দেয়া হবে ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী

একযোগে সারা দেশে হামের টিকা দেয়া হবে ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী

ফন্ট সাইজ:

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, হামের বিস্তার নিয়ন্ত্রণে সরকার ১৪ দিন এগিয়ে এনে আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে একযোগে টিকাদান কার্যক্রম শুরু করা হবে। বুধবার জাতীয় সংসদে হামের টিকার বিষয়ে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, হামের টিকার পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল।
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ইতোমধ্যে ২ কোটি ১৯ লাখ ডোজ টিকা গ্যাভির কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। বিগত সরকারগুলোর ব্যর্থতার কারণে দেশে হামের প্রকোপ বেড়েছে। টিকা কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা না হওয়া এবং যথাযথ গুরুত্ব না দেয়ার ফলে পরিস্থিতির অবনতি হয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকার হামের সংক্রমণ নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং টিকাদান কার্যক্রম সফল করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্ত্রী বলেন, এছাড়া, ইউনিসেফ-এর মাধ্যমে ৪১৯ কোটি টাকার ভ্যাকসিন কেনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এরমধ্যে ২০০ কোটি টাকার টিকা ইতোমধ্যে ক্রয় করা হয়েছে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন