তেলের দামে বড় পতন, চাঙ্গা শেয়ারবাজার

তেলের দামে বড় পতন, চাঙ্গা শেয়ারবাজার

ফন্ট সাইজ:

হরমুজ প্রণালি খুলে দেয়ায় তেলের দামে বড় পতন হয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইরান যুদ্ধ বিরতিতে সম্মত হওয়ায় বিশ্বজুড়ে কমেছে তেলের দাম । অপরিশোধিত তেলের দাম শতকরা ১৩ ভাগ কমে ব্যারেল প্রতি ৯৪.৮ ডলারে হয়েছে। যুক্তরাষ্ট্রের তেলের দাম ১৫% কমে ব্যারেল প্রতি ৯৫.৭৫ ডলারে বিক্রি হচ্ছে। যদিও তেলের এই দাম এখনো সংঘাত শুরু হবার সময়ের দামের থেকে বেশিই আছে। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর প্রাক্কালে তেলের দাম ছিলো ব্যারেল প্রতি ৭০ ডলারের কাছাকাছি। এরপর দফায় দফায় তেলের দাম বৃদ্ধি পায়।

এদিকে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি মারাত্মকভাবে ব্যঘাত ঘটে ইরান হরমুজ প্রণালি অবরোধ করলে। মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্র এবং ইরান ২ সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়। এরপরই তেলের দাম ব্যাপক হ্রাস পায়। এতে চাঙ্গা হতে শুরু করে শেয়ারবাজার। জাপানের শেয়ারবাজার নিক্কেই ২২৫ শতকরা ৫ ভাগ উর্ধ্ব সূচকে বাজারে লেনদেন শুরু করে। দক্ষিন কোরিয়ার কস্পি শেয়ারবাজারে সূচক প্রায় ৬% বৃদ্ধি পায়। যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটে শেয়ার সূচকও ঊর্ধ্বমুখী।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন