মাত্র ছয় মাসের মাথায় আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কমিটি ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নির্বাচনে সরকারি হস্তক্ষেপ, ই-ভোটিং নিয়ে কারচুপি এবং সভাপতি বুলবুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের কথা জানিয়েছে এমন সিদ্ধান্ত নিয়েছে এনএসসি। এরপর তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের এডহক কমিটি গঠন করা হয়েছে সরকারী এই সংস্থাটি।
অক্টোবরে অনুষ্ঠিত বিসিবির সর্বশেষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও অনিয়মের অভিযোগে নির্বাচন থেকে সড়ে দাড়িয়ে ছিলেন তামিম ইকবাল। তার সঙ্গে নির্বাচন বয়কট করে সংগঠকদের বড় একটা অংশ। যারা নির্বাচন বর্জন করেছিলেন তামিম ইকবালের নেতৃত্বে তাদের বড় একটা অংশ এখন বিসিবির দায়িত্বে। বিসিবির এডহক কমিটির সভাপতি হয়ে মঙ্গলবার সন্ধ্যায় প্রথম সভা করেন তামিম ইকবাল। এরপর কমিটির সদস্য তানজিল চৌধুরীকে বিসিবির মুখপাত্র করার কথা জানিয়েছেন সভাপতি তামিম। বিসিবির নানা সিদ্ধান্তের ব্যাপারে গণমাধ্যমকে জানাবেন বিসিবির এই নতুন পরিচালক।
প্রথম সভা শেষে নিজেদের নেওয়া সিদ্ধান্তের ব্যাপারে তানজিল চৌধুরী বলেন, ‘ব্যাংকের সিগনেটরি (দাপ্তরিক কাজ পরিচালনায় আইনিভাবে অনুমোদিত ব্যক্তি) থাকতে হয়। ম্যানেজমেন্ট থেকে হেড অব ফিন্যান্স এবং সিইও থাকবেন। অন্য গ্রুপ থেকে আমাদের সভাপতি (তামিম) এবং ফিন্যান্স কমিটির চেয়ারম্যান থাকবেন (সিগনেটরি হিসেবে)।’
এডহক কমিটির মেয়াদ তিন মাস, ওই সময়ের ভেতর তারা নতুন নির্বাচনের আয়োজন করবে। ফলে এর মধ্যে আইসিসি ও এসিসিতে (এশিয়ান ক্রিকেট কাউন্সিল) পদাধিকার বলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তামিম। তানজিল জানিয়েছেন, ‘আইসিসি এবং এসিসিতে প্রতিনিধিত্ব থাকতে হয় বোর্ড থেকে। আমাদের সভাপতি তামিম ইকবালকে মনোনীত করেছি। আইসিসি থেকে তারা আমাদের গাইড করেছেন, যেহেতু আমরা একটি এডহক কমিটি, নির্বাচিত কমিটি না, তাই সিইও থাকলে ভালো হয়। সেটাও আজকে আমরা অনুমোদন করেছি।’ এ ছাড়া আগামী বুধবার বাংলাদেশে দুই ফরম্যাটের সিরিজ খেলতে আসবে নিউজিল্যান্ড। সেই সিরিজ ও লিগ্যাল কাউন্সিল নিয়ে তানজিল জানান, ‘নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি নিয়েও আমরা আপডেট নিয়েছি। আগামী সভায় বিস্তারিত আলাপ করব।’ একইভাবে লিগ্যাল কাউন্সিলের সিদ্ধান্ত নিয়েও পরের সভায় আলোচনার কথা রয়েছে। সেই সভাও হবে বুধবার।
প্রথম সভাতে যেসব সিদ্ধান্ত নিলো তামিমের ক্রিকেট বোর্ড
স্পোর্টস রিপোর্টার
খেলা
২ মাস আগে
৮ এপ্রিল (বুধবার), ২০২৬, ১০ঃ৫০ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
