যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি মনে করেন চীন ইরানকে যুদ্ধবিরতির আলোচনায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এএফপি জানতে চাইলে ট্রাম্প একটি টেলিফোন কলে বলেন, ‘আমি শুনেছি হ্যাঁ’। অর্থাৎ বেইজিং তাদের ঘনিষ্ঠ মিত্র তেহরানকে যুদ্ধবিরতি আলোচনায় আসতে উৎসাহিত করেছে বলে তিনি বিশ্বাস করেন। ওয়াশিংটনে চীনা দূতাবাসের একজন মুখপাত্র এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে সিএনএন’কে জানান, সংঘাত শুরু হওয়ার পর থেকেই চীন ‘যুদ্ধবিরতি এবং সংঘাতের অবসান ঘটাতে কাজ করে যাচ্ছে।’ চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ বলেন, চীন শান্তির পক্ষে সব ধরনের উদ্যোগকে স্বাগত জানায়। তিনি আরও বলেন, আমরা আশা করি সংশ্লিষ্ট পক্ষগুলো শান্তির এই সুযোগ কাজে লাগাবে, সংলাপের মাধ্যমে মতপার্থক্য দূর করবে এবং দ্রুত সংঘাতের অবসান ঘটাবে। এই বিষয়ে মন্তব্য জানতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে সিএনএন। এর আগে ২০২৩ সালে ইরান ও দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বেইজিং। আর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক বিকল্প দৃষ্টিভঙ্গিতেও চীনকে একটি মধ্যস্থতাকারী শক্তি হিসেবে তুলে ধরা হয়েছে।
যুদ্ধবিরতির আলোচনায় ইরানকে আনতে সহায়তা করেছে চীন: ট্রাম্প
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
২ মাস আগে
৮ এপ্রিল (বুধবার), ২০২৬, ১০ঃ৪৫ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

Zakiul Islam
২ মাস আগেযথেষ্ট হয়েছে পাগলা ট্রাম্প । এবার তুমি পদত্যাগ কর , বিশ্ব সভ্যতাকে বাঁচতে দাও। তোমার বন্ধু নেতানিয়াহু কে ভূলো না যেনো ।