ট্রাম্প কি ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন?

ট্রাম্প কি ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন?

ফন্ট সাইজ:

আজ রাতের মধ্যে ইরানের ‘একটি সভ্যতার পুরোপুরি মৃত্যু হবে’ হুমকিতে কাঁপছে বিশ্ব। অনেকেই বলছেন, সভ্যতার মৃত্যু মানে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প পুরো ইরানি জাতিকে নিঃশেষ করে দিতে চাইছেন। এমনটা করতে হলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে হয়। তবে কি তিনি সেই পথেই হাঁটছেন! এ নিয়ে বিশ্বজুড়ে যখন আতঙ্ক। হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো পরিকল্পনা তাদের নেই। মঙ্গলবার ওয়াশিংটন এই অস্বীকৃতির কথা জানায়। কিন্তু তবুও ধোঁয়াশা রয়ে গেছে। এক একজন এক এক রকম কথা বলছেন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এদিন ট্রাম্প অত্যন্ত ভয়াবহ ভাষা ব্যবহার করেন। তিনি বলেন, ইরান যদি তার দাবি মেনে না নেয়, তাহলে ‘একটি পুরো সভ্যতা আজ রাতেই ধ্বংস হয়ে যাবে।’ এর পর পরই ট্রাম্পকে টেক্সাসের ডেমোক্রেট কংগ্রেসম্যান জোয়াকিন কাস্ত্রো অবিলম্বে পরিষ্কারভাবে জানাতে আহ্বান জানান যে, তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন না। পরে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্রের বাহিনী এমন কিছু উপায় ব্যবহার করতে পারে, যা তারা ‘এ পর্যন্ত ব্যবহার করার সিদ্ধান্ত নেয়নি।’ এর পর সাবেক ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের সঙ্গে সংশ্লিষ্ট একটি একাউন্ট দাবি করে, ভ্যান্সের বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায় যে ট্রাম্প ‘পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন।’ এর জবাবে হোয়াইট হাউসের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে বলা হয়, ‘ভিপি যা বলেছেন, তাতে এমন কোনো ইঙ্গিতই নেই- আপনারা সম্পূর্ণ ভুল।’ তবে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট যখন এএফপিকে দেয়া বক্তব্যে জিজ্ঞেস করা হয়, ট্রাম্প কি পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য প্রস্তুত, তখন তিনি তুলনামূলকভাবে কম নিশ্চিত এমনটা শোনান। তিনি বলেন, পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে আছে এবং তিনি কী করবেন- এটা কেবল প্রেসিডেন্টই জানেন।
মূল আল্টিমেটামটি ট্রাম্প দেন শনিবার, যখন তিনি ইরানকে হরমুজ প্রণালি খুলে দেয়ার জন্য একটি চুক্তিতে পৌঁছানোর দাবি জানান। তার সময়সীমা নির্ধারিত হয়েছে ইস্টার্ন টাইম রাত ৮টা। বাংলাদেশে তখন বুধবার সকাল ৬টা। আইনি বিশেষজ্ঞরা বলছেন, বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করা হলে তা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন