ভিয়েতনামে হেরে স্বপ্ন ভঙ্গ আফঈদা অর্পিতাদের

ভিয়েতনামে হেরে স্বপ্ন ভঙ্গ আফঈদা অর্পিতাদের

ফন্ট সাইজ:

থাইল্যান্ড ও চীনের কাছে হারের পরও বাংলাদেশের মেয়েদের সামনে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের নক আউটের দরজা খোলা ছিল। তিন গ্রুপের তৃতীয় সেরা দুই দলের একটি হওয়ার সমীকরণ মেলানোর জন্য ভিয়েতনামের বিপক্ষে কেবল একটা জয় দরকার ছিল সাগরিকাদের। হার এড়ালেও লক্ষ্য পূরণ হওয়ার সুযোগ বেঁচে থাকতো মেয়েদের। সে ক্ষেত্রে অন্য গ্রুপের ফলের দিকে তাকিয়ে থাকতে হতো পিটার বাটলােেরর শিষ্যদের। এই সূর্বণ সুযোগ হাতছাড়া করলো বাংলাদেশের মেয়েরা। থাইল্যান্ডের নান্থাবুড়িতে ভিয়েতনামের কাছে ১-০ গোলে হেরে গ্রুপপর্ব থেকেই ছিটকে গেল বাংলাদেশ।
তিন গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে যাবে আট দল। আগেই তিন গ্রুপ থেকে ছয়টি দল নিশ্চিত হয়ে গিয়েছিল। বাকি দু’টি স্থানে জায়গা পাবে তৃতীয় হওয়া সেরা দু’টি দল। এই লড়াইয়ে খুব ভালোভাবে এগিয়ে ছিল বাংলাদেশ। তৃতীয় অবস্থানে থাকাদের মধ্যে উজবেকিস্তান (-৮), চায়নিজ তাইপের (-৭) চেয়ে গোল পার্থক্যে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ (-৩)। ভিয়েতনামকে হারাতে পারলে তাই পথ খুলে যেতো। সেখানেই তালগোল পাকিয়ে ফেলেন বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তার। ম্যাচের প্রথমার্ধের ৪৫ মিনিট ভিয়েতনামের বিপক্ষে সমানতালেই লড়াই করেছে আফঈদা-অর্পিতারা। ম্যাচের ৪৯তম মিনিটে ভুল করে বসেন বাংলাদেশের গোলরক্ষক। প্রায় ৪০ গজ দূরে একটি ফ্রিকিক পায় ভিয়েতনাম। প্রায় মাঝমাঠ থেকে ভিয়েতনামের ওই ফ্রিকিকে এগিয়ে আসেন মিলি আক্তার। ফ্লাইট মিস করায় বলে চলে যায় থাই ভিয়েতনামের ফরোয়ার্ড থিংয়ে পায়ে। ভুল করেননি এই ফরোয়ার্ড। তার আলতো টোকাতেই এক গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। বাকি সময় বাংলাদেশ চেষ্টা করেছে। তবে বলার মতো সুযোগ তৈরি করতে পারেননি পিটার বাটলারের শিষ্যরা। যে কারণে টানা তিন হারে সিনিয়রদের মতো এশিয়ান কাপের মিশন থামলো মেয়েদের। আর বাংলাদেশকে হারিয়ে সেরা রানার্সআপ হিসেবেই নকআউট পর্ব নিশ্চিত করলো ভিয়েতনাম।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন