বিশ্ব স্কুল প্রতিযোগিতায় অংশ নিতে কাজাখস্তানে সাউথ পয়েন্টের দাবা দল

বিশ্ব স্কুল প্রতিযোগিতায় অংশ নিতে কাজাখস্তানে সাউথ পয়েন্টের দাবা দল

ফন্ট সাইজ:

সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ মালিবাগ শাখার দাবা দল কাজাখস্তানে অনুষ্ঠিতব্য বিশ্ব স্কুল দাবা প্রতিযোগিতা ২০২৬-এ অংশগ্রহণের জন্য যোগ্যতা অর্জন করেছে। বিশ্ব দাবা সংস্থার আয়োজনে ৬ থেকে ১১ই এপ্রিল কাজাখস্তানের আলমতি শহরে এই আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এশিয়া জোনাল পর্যায়ে বাংলাদেশের সাউথ পয়েন্ট স্কুলসহ ২০টি দেশের স্কুল দাবা দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। কাজাখস্তানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগের আগে সাউথ পয়েন্ট স্কুল দাবা দল প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্নেল মো. শামসুল আলম, পিএসসি (অব.) এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। দলের খেলোয়াড়রা হলেন: সাফায়াত কিবরিয়া আজান, মুহতাদি তাজওয়ার নাশিদ, সিদরাতুল মুনতাহা ও আজান মাহমুদ। অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন লুৎফা ববি এবং দলের নেতৃত্ব দিচ্ছেন প্রতিষ্ঠানের শিক্ষক ও স্পোর্টস কোঅর্ডিনেটর মো. শওকত সিদ্দিকী। উল্লেখ্য, ২০২৫ সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে অনুষ্ঠিত জাতীয় স্কুল দাবা প্রতিযোগিতা ২০২৫-এ চ্যাম্পিয়ন ও রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের মালিবাগ শাখা। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ দাবা ফেডারেশন প্রতিষ্ঠানটিকে বিশ্ব স্কুল দাবা প্রতিযোগিতা ২০২৬-এ অংশগ্রহণের জন্য মনোনীত করে ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন