মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত ৭

ফন্ট সাইজ:

মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় সাবেদুল ইসলাম (২৬) নামের এক ঢালাই শ্রমিকের একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় আহত হয়েছেন আরও ৬ জন। মঙ্গলবার সকাল ৮টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনীর আকুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা সাবেদুলকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বাকি আহতদের বামন্দীর একটি ক্লিনিকে ভর্তি করেন। আহত সাবেদুল গাংনী উপজেলার তেরাইল গ্রামের বাসিন্দা। বাকি আহতরা হলেন-উপজেলার তেরাইল গ্রামের নজরুল ইসলাম (৫০), সজীব হোসেন (১৬), ইসরাফিল হোসেন (৩৫), তুহিন হোসেন (২৪), জহুরুল ইসলাম (৪৭) ও সুরুজ হোসেন (১৬)। স্থানীয়রা জানান, সকালের দিকে একটি স্যালোইঞ্জিন চালিত ট্রলি গাড়িতে চড়ে ৭ জন শ্রমিক তেরাইল বাজার থেকে ঘরের ছাদ ঢালাইয়ের কাজ করার লক্ষ্যে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে আকুবপুর গ্রামের কাছে পৌঁছালে গাড়ির এক্সেল কেটে যায়। এ সময় গাড়িটি উল্টে ১ জন শ্রমিক আহত হন। এদের মধ্যে সাবেদুলের একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন