ধোবাউড়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্বার

ফন্ট সাইজ:

ময়মনসিংহের ধোবাউড়ায় জাহানারা (৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্বার করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার খড়িয়া গ্রামের নিজ ঘর থেকে তার লাশ উদ্বার করে ধোবাউড়া থানা পুলিশ। নিহত গৃহবধূ খড়িয়া গ্রামের মাওলানা আবু ইউসুফের স্ত্রী ও ৪ সন্তানের জননী ছিলেন। স্থানীয়রা জানায়, ইউসুফ ও তার পরিবারের পারিবারিক কলহ লেগেই থাকতো। তবে গৃহবধূর পরিবারের অভিযোগ পারিবারিক কলহের জেরেই তাকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে ধোবাউড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি এটা আত্মহত্যা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন