চিত্রনায়ক জায়েদ খানের উপস্থাপনায় ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ অনুষ্ঠানে ইতিমধ্যে দেশের জনপ্রিয় তারকারা অংশ নিয়েছেন। এবার এই অনুষ্ঠানের অতিথি হিসেবে হাজির হয়েছেন নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী শুভ্রদেব। অনুষ্ঠানটিতে এসে শুভ্রদেব তার সংগীতজীবনের নানা অভিজ্ঞতা ও স্মৃতিচারণা করেছেন। পাশাপাশি গেয়েছেন জনপ্রিয় গান। নতুন এই পর্বটি আগামী ১০ই এপ্রিল বাংলাদেশ সময় রাত ৮টায় প্রচারিত হবে ঠিকানাতে।
জায়েদ খানের অতিথি এবার শুভ্রদেব
স্টাফ রিপোর্টার
৮ এপ্রিল (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
