আজ রাতেই একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে

ট্রাম্পের হুঁশিয়ারি

আজ রাতেই একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে

ফন্ট সাইজ:

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুমকি দিয়ে বলেছেন, ‘আজ রাতেই একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে’। ইরানের জন্য নির্ধারিত তার সময়সীমা ঘনিয়ে আসার প্রেক্ষিতে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘আজ রাতেই একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো ফিরে আসবে না। আমি এটা চাই না, কিন্তু সম্ভবত সেটাই ঘটবে।’ তিনি আরও বলেন, ‘তবে এখন যেহেতু সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ শাসন পরিবর্তন হয়েছে, যেখানে ভিন্ন, আরও বুদ্ধিমান এবং কম উগ্র মনোভাবের মানুষ প্রাধান্য পাবে, হয়তো কিছু বিপ্লবাত্মক ভালো কিছু ঘটতে পারে- কে জানে? আমরা আজ রাতেই তা জানতে পারব। এটি বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত। ৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি ও মৃত্যু অবশেষে শেষ হবে। মহান ইরানি জনগণকে ঈশ্বর আশীর্বাদ করুন!’

এর আগে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, যদি ইরান মঙ্গলবার রাত ৮টার (ইস্টার্ন টাইম) মধ্যে হরমুজ প্রণালি খুলে না দেয়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎকেন্দ্রসহ অন্যান্য বেসামরিক অবকাঠামো ধ্বংস করে দেবে। তিনি এর আগেও একাধিকবার সময়সীমা নির্ধারণ করেছিলেন, যা পরে পরিবর্তন করা হয়েছে।
এদিকে প্রেসিডেন্ট ও হোয়াইট হাউস এই উদ্বেগগুলোও খারিজ করে দিয়েছে যে, এ ধরনের বেসামরিক অবকাঠামোতে হামলা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

Sheikh Fuhad

২ মাস আগে

সন্ত্রাস ট্রাম্প আর নেতানিয়াহুর শেষ পরিনতি দেখার অপেক্ষায় আছি।আমাদের আল্লাহ মুসলিম তথা ইরানি জাতির পাশে আছেন।
আল্লাহ মহান।

স্বাধীন আহমেদ

২ মাস আগে

পাগলে কি বলে ছাগলে কিনা খায়

A R Sarker

২ মাস আগে

আল্লাহ আছেন তিনি সব শুনছেন এবং দেখছেন। তার কৌশল তিনিই ভালো জানেন।

মোহাম্মদ মুরাদ হোসাইন

২ মাস আগে

হিটলারের দাদাভাই ডোনাল্ড ট্রাম্প। হিটলার বেঁচে থাকলে হয়তো লজ্জা পেতো। মানব সভ্যতার ফেরিওয়ালা। পৃথিবীর সকল বিবেক আজ অন্ধ। বেঁচে থাকো সকল বিবেক বুদ্ধিমান মানুষ। উপভোগ করো হিটলারের দাদা ভাইয়ের কর্মকান্ড।

ম নাছিরউদ্দীন শাহ

২ মাস আগে

গোটা পৃথিবীর জঘন্যতম নিকৃষ্ট বর্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং ইসরায়েলের প্রেসিডেন্ট কুখ্যাত যুদ্ধাঅপরাধী নেতা নিয়াহু। গোটা পৃথিবীর অশান্তি
মানবতার শক্র।গোটা ফিলিস্তিন গাজা কে কবরস্থান
বানিয়েছে। মধ্য প্রার্চের রাজা বাদশারা ক্ষমতার জন্যে টিকে থাকার জন্যে আমেরিকার গোলামী করে যাচ্ছেন। এখন ট্রাম ইরানের উপর পরমানু বোমা মারবেন লক্ষ লক্ষ মানুষ কে নির্বিচার হত্যা করবেন গোটা পৃথিবী নিরব দেখে থাকবেন। কেও প্রতিবাদ করবে না। মহা পরাক্রমশালী আল্লাহ সব কিছু অবগত আছেন। ২০০ কোটি মুসলমান আর ৭০ লক্ষ ইহুদীদের যন্ত্রণা কুমন্ত্রণা মুসলমানদের উপর নৃশংস জঘন্যতম হত‍্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছেন। এখানে আসমান থেকে আবাবিল পাখির প্রযোজন নেই। মুসলমানদের ঐক্যবদ্ধ ঈমানী চেনতার খুব বেশী প্রযোজন।কঠিন পরিক্ষায় মুসলমান। আল্লাহ মুসলমানদের হেদায়াত করুক হেফাজত করুক। আমিন।

মন্তব্য করুন