তুরস্কের ইস্তাম্বুলে ইসরাইলি কন্স্যুলেটের কাছে পুলিশের সঙ্গে গোলাগুলিতে একজন নিহত হয়েছে। আহত হয়েছে দু’জন। মঙ্গলবার ইস্তাম্বুলে ইসরাইলি কনস্যুলেটের কাছে ঘটে যাওয়া এই গুলির বিষয়ে বিস্তারিত জানা যায়নি। ঘটনাস্থলে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ইস্তানবুলের গভর্নর দাভুত গুল জানান, তিন ব্যক্তি রাইফেল ও পিস্তলসহ সশস্ত্র অবস্থায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে জড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেলেও গুল জানান, একজন হামলাকারী নিহত হয়েছে। বাকি দু’জন আহত হয়েছে। এছাড়া দু’জন পুলিশ কর্মকর্তাও আহত হয়েছে। হামলাকারীদের উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। রয়টার্সের তথ্য অনুযায়ী, গুল বলেন- আড়াই বছর ধরে ইস্তাম্বুলের এই কনস্যুলেটে কোনো ইসরাইলি কূটনৈতিক কর্মী উপস্থিত ছিল না। এদিকে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, হামলাকারীদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি এক্সে পোস্ট করে বলেন, হামলাকারীদের একজন ‘ধর্মকে অপব্যবহার করে এমন একটি সংগঠনের’ সঙ্গে যুক্ত। তিন হামলাকারীর মধ্যে দু’জন ছিল ভাই। তাদের একজনের বিরুদ্ধে মাদক সংক্রান্ত অপরাধের পূর্ব রেকর্ড রয়েছে। তবে নিশ্চিত হওয়া যায়নি, ইসরাইলি কনস্যুলেটই হামলাকারীদের মূল লক্ষ্য ছিল কিনা।
ইস্তাম্বুলে ইসরাইলি কন্স্যুলেটের কাছে গোলাগুলি, নিহত ১
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
২ মাস আগে
৭ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬, ৬ঃ৫৫ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

এহতেশাম খান
২ মাস আগেকী চমৎকার ভণ্ডামী। বঙ্গদেশের মানুষের তথাকথিত খলিফা মিঃ এরদোগানের দেশে হিজ্রাইলের কনস্যূলেট!