বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আজ বিকালে এক সংবাদ সম্মেলনে এনএসসি’র ক্রীড়া পরিচালক আমিনুল এহসান এই সিদ্ধান্তের কথা জানান। একই সঙ্গে বিসিবি পরিচালনার জন্য সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটির প্রস্তাব করা হয়েছে।
বিসিবি’র নির্বাচন ও বর্তমান পর্ষদের নানা অসংগতি নিয়ে এনএসসি কর্তৃক গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেয়ার পর এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে আমিনুল এহসান জানান, প্রতিবেদনের সুপারিশ ও বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বিসিবি’র বর্তমান বোর্ডকে বিলুপ্ত ঘোষণা করা হয়।
পর্ষদ ভেঙে দেয়ার পাশাপাশি বিসিবিকে ঢেলে সাজাতে ১১ সদস্যের একটি প্রস্তাবিত অ্যাডহক কমিটির তালিকা প্রকাশ করেছে এনএসসি। এই কমিটির সভাপতি হিসেবে প্রস্তাব করা হয়েছে সাবেক অধিনায়ক তামিম ইকবালের নাম।
এনএসসি’র প্রস্তাবিত ১১ সদস্যের অ্যাডহক কমিটি
১. তামিম ইকবাল (সভাপতি)
২. রাশনা ইমাম
৩. মির্জা ইয়াসির আব্বাস
৪. সৈয়দ ইব্রাহিম আহমেদ
৫. ইসরাফিল খসরু
৬. মিনহাজুল আবেদীন নান্নু
৭. আতাহার আলী খান
৮. তানজীম চৌধুরী
৯. সালমান ইস্পাহানি
১০. রফিকুল ইসলাম
১১. ফাহিম সিনহা
ভেঙে দেয়া হলো বিসিবি’র পরিচালনা পর্ষদ
তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটির প্রস্তাব
স্পোর্টস রিপোর্টার
খেলা
২ মাস আগে
৭ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬, ৪ঃ৩৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

Andalib
২ মাস আগেI support the decision of disolving the BCB board. But I can't support the appointment of a crook like Tamim as the head of the ad-hoc committee. I am surprised and shocked to see seniors like Minhajul Abedin and Atahar Ali Khan joining his committee as members. This is disgusting !