ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভের ডাক, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি

ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভের ডাক, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি

ফন্ট সাইজ:

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরানের খানের মুক্তির দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পার্টি (পিটিআই)। এর জেরে রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি করেছে দেশটির সরকার। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আগামী ১৫ দিনের জন্য ওই অঞ্চলে যেকোনো ধরণের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

সোমবার জারি করা এক আদেশে রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চিমা ৬ থেকে ২০ এপ্রিল পর্যন্ত ফৌজদারি কার্যবিধি ১৪৪ ধারা জারি করে সব ধরনের সমাবেশ, অবস্থান ধর্মঘট এবং বিক্ষোভ নিষিদ্ধ করেন।

২০২২ সালে অনাস্থা ভোটের মাধ্যমে ইমরানকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর থেকেই তিনি কারাগারে বন্দী আছেন। ৯ এপ্রিল সাবেক ওই ক্রিকেটারের ক্ষমতাচ্যুত দিবস উপলক্ষ্যে রাওয়ালপিন্ডিতে বিক্ষোভের ডাক দিয়েছে পিটিআই। সোমবার খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি বলেছেন, রাওয়ালপিন্ডির এই বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণ হবে। ইসলামাবাদের কেপি হাউসে এক সংবাদ সম্মেলনে আফ্রিদি বলেন, গণতান্ত্রিক পশ্চাদপসরণ, অর্থনৈতিক অবনতি, মুল্যস্ফীতি ও ইমরান খানের মামলার শুনানিতে বিলম্বের প্রতিবাদে আগামী বৃহস্পতিবার এই বিক্ষোভের ডাক দেয়া হয়েছে।

তিনি কর্তৃপক্ষকে এই সমাবেশের অনুমতি দেয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, অনুমতি না দিলে বিক্ষোভকারীরা ব্যারিকেড স্থলেই প্রতিবাদ জানাতে বাধ্য হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন