কুয়েতে ইরানের ড্রোন হামলা, ১৫ মার্কিন সেনা আহত

কুয়েতে ইরানের ড্রোন হামলা, ১৫ মার্কিন সেনা আহত

ফন্ট সাইজ:

কুয়েতে ইরানের ভয়াবহ ড্রোন হামলায় ১৫ মার্কিন সেনা আহত হয়েছেন। মঙ্গলবার দেশটির আলি আল সালেম বিমান ঘাঁটিতে এই হামলার ঘটনা ঘটে। ঘাঁটিটির অবস্থান ইরাক সীমান্ত থেকে প্রায় ৩৭ কিলোমিটার দূরে। দুই মার্কিন কর্মকর্তার বরাতে এ খবর দিয়েছে সিবিএস নিউজ। ঘাঁটিটি ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরাইলের হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে সংঘাতের সূত্রপাত হয়। প্রতিশোধ হিসেবে উপসাগরীয় অঞ্চলে থাকা ইসরাইল ও মার্কিন স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরান।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন