ইরানে ১৩ হাজার লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের

ইরানে ১৩ হাজার লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের

ফন্ট সাইজ:

চলমান যুদ্ধে ইরানের ১৩ হাজার লক্ষ্যবস্তুতে হামলা করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সামরিক বাহিনীর তরফে এ দাবি করা হয়। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তাদের বাহিনী গত পাঁচ সপ্তাহে ১৩ হাজারের বেশি ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর মধ্যে তেহরানের ১৫৫টির বেশি জাহাজ ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এবারের অভিযানের নাম অপারেশন এপিক ফিউরি। চলমান এই সংঘাতে বিপুল পরিমাণ সামরিক শক্তি নিয়োগ করেছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে আকাশ পথে বেশ শক্তি ক্ষয় করছে তারা। সেন্টকমের তথ্যানুযায়ী, মার্কিন সৈন্যরা বি-৫২ বোমারু বিমানের সঙ্গে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান দিয়ে তেহরানসহ ইরানের একাধিক শহরে ভয়াবহ হামলা চালিয়েছে।
সূত্র: আল জাজিরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন