ইসরাইলের হাইফা নগরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪

ইসরাইলের হাইফা নগরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪

ফন্ট সাইজ:

ইসরাইলের বন্দরনগরী হাইফায় কঠিন আঘাত হেনেছে ইরান। রোবরার তেহরানের ক্ষেপণাস্ত্র হামলায় একই পরিবারের চারজন নিহত হয়েছে। এদের মধ্যে ফিলিপাইনের এক নারীও রয়েছে। দেশটির পররাষ্ট্র বিভাগের বরাতে এ খবর দিয়েছে আল জাজিরা।

ফেসবুকের এক পোস্টে ম্যানিলা জানিয়েছে, নিহত নারী তার ইসরাইলি স্বামী ও শ্বশুর-শ্বাশুড়ির সঙ্গে হাইফা নগরীতে বসবাস করতেন। ইরানের হামলায় এই পরিবারের সকলেই নিহত হন। নিহতের পরিবারকে এ তার মৃত্যুর বিষয়টি অবহিত করা হয়েছে।
ইসরাইলি গণমাধ্যমও এই পরিবারের নিহতের খবর নিশ্চিত করেছে। দেশটির সেনাবাহিনী জানায় কয়েক ঘন্টার জোড়ালো উদ্ধার অভিযান পরিচালনা করার পর ধ্বংসস্তুপের নিচ থেকে চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন