ইরানকে দূরে ঠেলে যুক্তরাষ্ট্রের কাছাকাছি হওয়ার চেষ্টা করছে উ. কোরিয়া

দ. কোরিয়ার গোয়েন্দা রিপোর্ট

ইরানকে দূরে ঠেলে যুক্তরাষ্ট্রের কাছাকাছি হওয়ার চেষ্টা করছে উ. কোরিয়া

ফন্ট সাইজ:

উত্তর কোরিয়া ইরানের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক থেকে কিছুটা দূরত্ব বজায় রাখছে বলে মনে করছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা। তাদের ধারণা, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যেই পিয়ংইয়ং এই কৌশল নিয়েছে।

দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএস) জানিয়েছে, ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের সংঘাতের পর থেকে উত্তর কোরিয়া তেহরানে কোনো অস্ত্র বা সামরিক সরঞ্জাম পাঠিয়েছে বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি। সংস্থাটির এক গোপন ব্রিফিংয়ে অংশ নেয়া আইনপ্রণেতা পার্ক সান-ওন রোববার এ তথ্য জানান।

গোয়েন্দা সংস্থার মতে, ইরানের অন্যান্য মিত্র যেমন চীন ও রাশিয়া নিয়মিতভাবে যুদ্ধ নিয়ে বিবৃতি দিলেও উত্তর কোরিয়ার প্রতিক্রিয়া ছিল তুলনামূলকভাবে সংযত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত মাত্র দুটি বিবৃতি দিয়েছে। যদিও তারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলাকে অবৈধ বলে নিন্দা জানিয়েছে, তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর কোনো শোকবার্তা দেয়নি এবং তার ছেলে মোজতবা খামেনির ক্ষমতা গ্রহণেও অভিনন্দন জানায়নি।

এনআইএস মনে করছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কূটনৈতিক সম্পর্ক গড়ার সুযোগ তৈরির জন্যই উত্তর কোরিয়া এই সতর্ক অবস্থান নিয়েছে।
অন্যদিকে, সংস্থাটি আরও জানিয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার মেয়েকে ভবিষ্যৎ উত্তরসূরি হিসেবে প্রস্তুত করছেন। সম্প্রতি একটি ট্যাংক চালানোর দৃশ্য প্রকাশ্যে এনে তার সামরিক দক্ষতা তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কিমের মেয়ের বয়স মাত্র ১৩ বছর। নাম জু অ্য।

এ ধরনের প্রচারণা কিম জং উনের নিজের অতীতের সঙ্গে মিল রেখেই করা হচ্ছে, যখন তাকে তার বাবার উত্তরসূরি হিসেবে গড়ে তোলা হচ্ছিল। এর আগে তার বোন কিম ইয়ো জংকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছিল।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন