দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-০ গোলে জয় মেক্সিকোর

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-০ গোলে জয় মেক্সিকোর

ফন্ট সাইজ:

ঘরের মাঠের চেনা গর্জনে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রাজত্বই করলো সহ-আয়োজক মেক্সিকো। আজতেকা স্টেডিয়ামে কানায় কানায় পূর্ণ দর্শকদের উন্মাদনায় ভাসিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে স্বাগতিকরা।

ম্যাচের শুরু থেকেই বাফানা বাফানাদের রক্ষণে কাঁপন ধরায় মেক্সিকান ফরোয়ার্ড লাইন। ম্যাচের নবম মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। দক্ষিণ আফ্রিকান গোলকিপার রনওয়েন উইলিয়ামসের ব্যাক-পাসের মারাত্মক ভুল লুফে নেন এরিক লিরা। তার নিখুঁত পাস থেকে বল পেয়ে জাল কাঁপাতে ভুল করেননি কলম্বো-বংশোদ্ভূত মেক্সিকান তারকা হুলিয়ান কুইনোনস। ১-০ ব্যবধানে এগিয়ে গিয়ে উৎসবে মাতে পুরো স্টেডিয়াম।

গোল খেয়ে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করলেও মেক্সিকোর জমাট ডিফেন্সের সামনে সুবিধা করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। উল্টো ম্যাচের ৪৪তম মিনিটে কুইনোনসের শট পোস্টে লেগে ফিরে আসায় নিশ্চিত ব্যবধান বাড়াতে পারেনি মেক্সিকো। বিরতির ঠিক আগে গুতিয়ারেজ আরও একটি সহজ সুযোগ মিস করলে ১-০ স্কোরলাইন নিয়েই প্রথমার্ধ শেষ করে দুই দল। 

বল দখল আর আক্রমণে পুরোপুরি ছড়ি ঘোরানো মেক্সিকো এখন ঘরের মাঠে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লো।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন