মেক্সিকোতে পর্দা উঠলো বিশ্বকাপের

মেক্সিকোতে পর্দা উঠলো বিশ্বকাপের

ফন্ট সাইজ:

সুরের মুর্ছনা। আতশবাজি। আকর্ষণীয় মার্চ পাস্ট। প্রাসাদের নগরীতে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হলো ২০২৬ ফিফা বিশ্বকাপ আসরের। মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে খেলা শুরুর আগে দুই ভাগে হয় উদ্বোধনী অনুষ্ঠান। রাত সাড়ে ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রথমে ২০ মিনিট দর্শকদের নাচে গানে মাতিয়ে রাখেন শিল্পীরা। এর পর মাঠে ওয়ার্ম-আপ সারে উদ্বোধনী ম্যাচের দুই দল মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। রাত পৌনে ১টায় শুরু হয় দ্বিতীয় ভাগের অনুষ্ঠান। দলগুলোর পতাকা নিয়ে মার্চ পাস্টের পর আবার ওঠে সুরের মুর্ছনা।

দ্য গ্রেটেস্ট শো অন আর্থ-এ ৪৮ দেশের মহারণে প্রথম দিনেই মাঠে নামে স্বাগতিক মেক্সিকো। উদ্বোধনী ম্যাচে তাদের প্রতিপক্ষ ১৬ বছর আগের সেই দক্ষিণ আফ্রিকা। মাঠের মহাযুদ্ধ শুরুর আগে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো তিন দেশ আয়োজকÑ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। তিনটি দেশেই হচ্ছে আলাদা উদ্বোধনী অনুষ্ঠান। মেক্সিকোয় মেক্সিকো সিটি, কানাডায় টরন্টো ও যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসে।

‘প্রাসাদের নগরী’ মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে শুরু হওয়া অুনষ্টানে মঞ্চ মাতান শাকিরা। কানাডায় উদ্বোধনী অনুষ্ঠান হবে আজ রাতে। টরন্টো স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় স্বাগতিক কানাডা মুখোমুখি হবে বসনিয়া ও হার্জেগোভিনার। এই ম্যাচ দিয়েই কানাডায় পর্দা উঠবে বিশ্বকাপের এবং তার আগে বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে আগামীকাল ভোর পর্যন্ত জেগে থাকতে হবে কিংবা ভোরে উঠতে হবে। শনিবার বাংলাদেশ সময় সকাল ৭টায় লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে প্যারাগুয়ের মুখোমুখি হবে আসরের আরেক স্বাগতিক যুক্তরাষ্ট্র। ম্যাচের আগে ভোর সাড়ে ৫টায় সেখানে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান।

এর আগে দক্ষিণ আফ্রিকায় ২০১০ আসরে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল ম্যাচ শুরুর দেড়ঘণ্টা আগে। আরও ককেয়টি মিল আছে ওই আসরের সঙ্গে। ওই আসরেও উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। কলম্বিয়ার জনপ্রিয় পপস্টার শাকিরা ‘ওয়াকা ওয়াকা’ গেয়েছিলেন ওই বিশ্বকাপে। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপেও ‘লা লা লা’ গান শাকিরা। ২০২৬ আসরেও জনপ্রিয় নাইজেরিয়ান আফ্রোবিটস সংগীতশিল্পী বার্না বয়ের সঙ্গে মিলে তিনি উপহার দিয়েছেন বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই (চলো এগিয়ে যাই)’।

আগে বলা হয়েছিল বিশ্বকাপের থিম সং গাওয়া শাকিরা-বার্না বয় ফাইনালের বিরতিতে সঙ্গীত পরিবেশন করবেন। মেক্সিকোর উদ্বোধনী অনুষ্ঠানেও হাজির হলেন তারা। টরন্টো স্টেডিয়ামে একটি ক্ষণগণনা দিয়ে অনুষ্ঠান শুরু হবে। কানাডায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আজ, টরোন্টোতে স্বাগতিক কানাডা এবং বসনিয়া-হার্জেগোভিনা মুখোমুখি হবে।

এর আগে উদ্বোধনী আয়োজনে পারফর্ম করবেন কানাডীয় শিল্পী অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে, অ্যালেসিয়া কারা, উইলিয়াম ফ্রিন্স এবং লস অ্যাঞ্জেলসভিত্তিক বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়। থাকবেন ইলিয়েনা, জেসি রেইজ এবং বলিউড তারকা নোরা ফাতেহিও। কানাডার উদ্বোধনী অনুষ্ঠানে ফিফা বিশ্বকাপ ট্রফির মোজাইক-প্রেরণায় নতুন রূপায়ণ তুলে ধরা হবে। একইসঙ্গে দেশটির বৈচিত্র্যময় সংস্কৃতি ও নানা সম্প্রদায়ের প্রতিফলন হবে সেখানে।

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের পর্দা উঠবে আগামীকাল, লস অ্যাঞ্জেলসে লড়বে স্বাগতিক যুক্তরাষ্ট্র এবং লাতিন দেশ প্যারাগুয়ে। ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন মার্কিন গায়িকা ও গীতিকার ক্যাটি পেরি। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামের অনুষ্ঠানে থাকবে বড় পরিসরের ভিজ্যুয়াল ও আকর্ষণীয় গল্পগাথা। সেই সঙ্গে মঞ্চ মাতাবেন কেটি পেরি, ফিউচার, অ্যানিত্তা, লিসা, রেমা এবং টাইলার মতো বিশ্বখ্যাত শিল্পীরা।

আরও পড়ুন:
দাম বাড়বে

এবারের উদ্বোধনী অনুষ্ঠানগুলো প্রযোজনার দায়িত্বে রয়েছেন মার্কো বালিচ। অলিম্পিকের বেশ কয়েকটি উদ্বোধনী অনুষ্ঠানের পেছনের কারিগর তিনি। প্রতিটি অনুষ্ঠানের আবহ ও চরিত্র ভিন্ন হলেও তিনটি আয়োজনই একটি মূল ভাবনায় একীভূতÑ ভেদাভেদ ভুলে মানুষকে এক সুতায় গাঁথায় ফুটবলের যে অনন্য ক্ষমতা, সেটিই তিনটি শহরের উদ্বোধনী অনুষ্ঠানের মূল থিম। বিশ্বকাপের উদ্বোধনী উৎসব এবার যেন ফুটবলের গণ্ডি ছাড়িয়ে হয়ে উঠছে এক বৈশ্বিক সাংস্কৃতিক মিলনমেলা। মাঠে বল গড়ানোর আগেই তাই কোটি দর্শকের নজর এখন মঞ্চের দিকেও।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন