ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি তাদের আর্থিক ব্যবস্থাপনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা শেষ ১২৯ টন স্বর্ণ বিক্রি করেছে। একই সঙ্গে এটির সমপরিমাণ নতুন মানসম্পন্ন স্বর্ণ কিনে প্যারিসে সংরক্ষণ করেছে। এই পদক্ষেপের ফলে ব্যাংক প্রায় ১৩ বিলিয়ন ইউরো লাভ করেছে এবং দেশের আর্থিক অবস্থাকে আরও শক্তিশালী করেছে।
ফ্রান্সের মোট স্বর্ণ রিজার্ভ প্রায় ২৪৩৭ টন। এর মধ্যে মাত্র পাঁচ শতাংশ স্বর্ণ ধাপে ধাপে বিক্রি ও পুনরায় কেনা হয়েছে। এটি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং ব্যাংকের আর্থিক ও কারিগরি কৌশল।
ফ্রান্স কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেছেন, ‘আমরা আন্তর্জাতিক মান বজায় রাখতে এবং স্বর্ণের রিজার্ভকে আধুনিক করতে এই পদক্ষেপ নিয়েছি। এটি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়।’
বিশ্লেষক এবং আন্তর্জাতিক বাজার বিশেষজ্ঞ ড. আব্দুর রশিদ বলেন, ‘ফ্রান্সের এই পদক্ষেপ বিশ্বব্যাপী স্বর্ণ বাণিজ্য ও রিজার্ভ ব্যবস্থাপনার ক্ষেত্রে ব্যালান্সড এবং সময়োপযোগী কৌশল হিসেবে বিবেচিত হবে। এতে দেশের কাছে থাকা সম্পদগুলোর মান বৃদ্ধি পাচ্ছে এবং আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য ওঠানামা থেকে লাভ তুলে তাকে কাজে লাগানো হয়েছে।’
অর্থনীতি বিশ্লেষক বিখ্যাত তরুণ অর্থনীতিবিদ মোহাম্মদ শুরুজ বলেন, ‘স্বর্ণকে কেন্দ্রীয় ব্যাংকগুলো একটি নিরাপদ সম্পদ হিসেবে দেখে থাকে। যখন স্বর্ণের বাজার মূল্য উচ্চ থাকে, তখন পুরোনো বা কমমানের স্বর্ণ বিক্রি করে নতুন মানসম্মত স্বর্ণ কিনে নিতে ব্যাংকগুলো লাভবান হতে পারে। ফ্রান্সের সিদ্ধান্তকে এই দিক থেকে মূল্যায়ন করলে তা একটি স্বাভাবিক আর্থিক কৌশল।’
বিশ্বস্বর্ণ গবেষণা কেন্দ্রের প্রবীণ গবেষক সাগরী দত্ত মন্তব্য করেছেন, ‘স্বর্ণ রিজার্ভ আধুনিকায়নের উদ্যোগ অনেক দেশের ক্ষেত্রেই দেখা গেছে। এটি একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ, যাতে সময়মতো রিজার্ভের মান উন্নয়ন নিশ্চিত করা হয় এবং দেশের বৈদেশিক সম্পদকে আরও দৃঢ় করা হয়।’
ফলে, ফ্রান্সের এই পদক্ষেপকে বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ রিজার্ভ ব্যবস্থাপনার একটি সফল ও বাস্তবভিত্তিক উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে স্বর্ণের শেষ মজুদ সরিয়ে নিলো ফ্রান্স
আব্দুল মোমিত (রোমেল), প্যারিস থেকে
অনলাইন
২ মাস আগে
৭ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬, ১০ঃ০৫ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
