এক রাতে ইরানকে ধ্বংসের হুমকি দিয়ে ট্রাম্প বললেন: সেই রাত আগামীকাল

এক রাতে ইরানকে ধ্বংসের হুমকি দিয়ে ট্রাম্প বললেন: সেই রাত আগামীকাল

ফন্ট সাইজ:

 ইরানে সর্বোচ্চ মাত্রার হামলার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার দুপুর ১টায় হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেন,চাইলেই মার্কিন বাহিনী ইরানকে এক রাতের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। আর সেই রাতটাই হবে আগামীকাল। তিনি তার আল্টিমেটামের সময়য়ের দিকে ইঙ্গিত করেন। পূর্ব ঘোষণা অনুযায়ী ট্রাম্পের আল্টিমেটাম শেষ হবে মঙ্গলবার রাত ৮টায়। বাংলাদেশ সময় বুধবার ভোর ৬টায়।

সংবাদ সম্মেলনে মার্কিন ট্রাম্পের উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, সিআএ পরিচালক জন র‍্যাটক্লিফ এবং সামরিক প্রধান জেনারেল ড্যান কেইন।
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন,ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে আজই সর্বোচ্চ মাত্রার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে। তিনি বলেন, আজ হবে এই অভিযানের প্রথম দিনের পর সবচেয়ে বড় আক্রমণ। আগামীকাল আরও বেশি হবে।

সংবাদ সম্মেলনের পুরো বক্তব্যে ট্রাম্প ইরানে ভূপাতিত পাইলটদের উদ্ধার অভিযানের বর্ণনা দেন। তিনি বলেছেন, খড়ের গাদায় যেভাবে সুই খোঁজা হয়, ঠিক সেভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র। উদ্ধার অভিযানে অংশ নেয় প্রায় ১৫৫টি যুদ্ধবিমান। যারমধ্যে ৬৪টি ফাইটার জেট, ৪৮টি রিফুয়েলিং ট্যাংকার বিমান, ১৩টি উদ্ধার বিমান এবং ৪টি বোমারু বিমান। তিনি উদ্ধারকারী কর্মকর্তাদের প্রশংসা করেন।
সংবাদ সম্মেলনে হেগসেথ ইঙ্গিত দেন, এই সামরিক চাপের মাধ্যমে ইরানকে একটি সিদ্ধান্তে পৌঁছাতে বাধ্য করতে চায় ওয়াশিংটন। তার বক্তব্যে ট্রাম্পের সেই আল্টিমেটামের প্রতিফলন দেখা যায়, যেখানে ইরানকে হরমুজ প্রণালি খুলে দেয়ার আহ্বান জানানো হয়েছে। তবে ইরান সাফ জানিয়ে দিয়েছে, সাময়িক কোনো যুদ্ধবিরতির মাধ্যমে তারা হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়বে না।

ahmed

২ মাস আগে

tui akti kapurush pichon teke churer moto agat ken korosh

Mohsin

২ মাস আগে

পৃথিবীতে অশান্তি সৃষ্টিকারী মানবতার দুশমন আমেরিকার ইতিহাসের প্রথম যুদ্ধবাজ পাগল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার দোসর বেনিয়ামিন নেতানিয়াহু কে মানবতা বিরোধী অপরাধের কারণে আন্তর্জাতিক আদালতে তাদের বিচার করা উচিৎ কারণ তারাই যৌথভাবে প্রথম ইরানে হামলা চালিয়ে শত শত স্কুল ছাত্র কে বোমা মেরে হত্যা করেছে।

A R Sarker

২ মাস আগে

আন্তর্জাতিক পাগল।

MD Khan

২ মাস আগে

আমেরিকা হচ্ছে পৃথিবীর মালিক। আর অন্য পরাশক্তি গুলি ললিপপ খাওয়া নিয়ে ব্যস্ত।
সেই সময় সন্নিকটে, যেদিন হজ্জ করতেও আমেরিকার ভিসা লাগবে।

সৈয়দ নজরুল হুদা

২ মাস আগে

পৃথিবীর বড় অশান্তি সৃষ্টিকারী ও পররাজ্যলোভী সাম্রাজ্যবাদী রাষ্ট্র এখন আমেরিকা। সেই রাষ্ট্র এখন পৃথিবী ধ্বংসের দ্বারপ্রান্তে এনেছে। ইসরায়েলের প্রতি অতি আসক্তি বিশ্বকে নীতিহীন বানিয়েছে। তাই ওদের পতন এখন শান্তিবাদী বিশ্বের কামনা।।

মন্তব্য করুন