প্রস্তাবে ইরান অগ্রগতি দেখিয়েছে, তবে তা যথেষ্ট নয়: ট্রাম্প

প্রস্তাবে ইরান অগ্রগতি দেখিয়েছে, তবে তা যথেষ্ট নয়: ট্রাম্প

ফন্ট সাইজ:

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের পক্ষ থেকে আলোচনায় একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব এসেছে, তবে তা এখনো যুক্তরাষ্ট্রের জন্য যথেষ্ট নয়।
সোমবার হোয়াইট হাউসের ঐতিহ্যবাহী ইস্টার এগ রোল অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন। যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এ আয়োজন অনুষ্ঠিত হয়।
ট্রাম্প বলেন, তারা একটি প্রস্তাব দিয়েছে, এটি একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব, একটি বড় পদক্ষেপ। তবে এটি যথেষ্ট নয়।

তিনি আরও বলেন, ইরান বর্তমানে আলোচনায় রয়েছে এবং উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে। তারা এখন আলোচনা করছে। তারা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। কী হয়, তা আমরা দেখব।
সূত্র:ফক্স নিউজ

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন