সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি

ফন্ট সাইজ:

সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আবুল হাসানকে অব্যাহতি দেয়া হয়েছে। সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. আবুল হাসানকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদের দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করা হলো।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে ওই প্রজ্ঞাপনে বলা হয়। 

এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে গত বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মাধ্যমে প্রেসিডেন্ট বরাবর পদত্যাগপত্র দেন সহকারী অ্যাটর্নি জেনারেল মুহা. মুজাহিদুল ইসলাম ও আহমদ মুসাননা চৌধুরী।

M Nasim Miah

২ মাস আগে

why? was he involved in bribery and illegal activities?

মন্তব্য করুন