ইরান ও যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির একটি পূর্ণাঙ্গ রূপরেখা দিয়েছে পাকিস্তান। যদি এই প্রস্তাবহ কার্যকর হয় তাহলে সোমবার থেকেই কার্যকর হয়ে চলমান সংঘাতের অবসান ঘটাতে পারে। সূত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, এই প্রস্তাব গৃহীত হলে একইসঙ্গে হরমুজ প্রণালির অচলাবস্থা কেটে যেতে পারে। সূত্রটি আরও জানান, পাকিস্তান এই প্রস্তাবের একটি রূপরেখা তৈরি করে তা ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করেছে। এতে দুই ধাপের একটি প্রক্রিয়ার কথা বলা হয়েছে। এর প্রথমটি হলো অবিলম্বে যুদ্ধবিরতি, দ্বিতীয়টি হলো একটি পূর্ণাঙ্গ চুক্তি। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলা হয়নি।
ইরান ও যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির পূর্ণাঙ্গ রূপরেখা দিয়েছে পাকিস্তান
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
২ মাস আগে
৬ এপ্রিল (সোমবার), ২০২৬, ১ঃ৫৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
