ইসরাইলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২, নিখোঁজ আরও ২

ইসরাইলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২, নিখোঁজ আরও ২

ফন্ট সাইজ:

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের হাইফায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে ধ্বংসস্তুপ থেকে ২টি মৃতদেহ উদ্ধার করেছে ইসরাইল। এছাড়াও আরো ২ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। রোববার রাতে ইসরাইলে ভারী ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে হাইফায় বেশকিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়। এরমধ্যে ধ্বংসস্তুপে পরিণত হওয়া একটি ভবনে চারজন নিখোঁজ ছিলেন। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, তারা ২ জনের মৃতদেহ বের করতে পেরেছেন এবং নিখোঁজ রয়েছে ২ জন। কর্তৃপক্ষ জানায়, ভবনটি একটি ভারী ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এতে এর অর্ধেক অংশ সঙ্গে সঙ্গে ধসে পরে। বাকি অর্ধেক খুবই নাজুক অবস্থায় টিকে আছে। এ অংশ যেকোনো সময় ভেঙ্গে পড়তে পারে। ফলে উদ্ধার কাজ জটিল হয়ে পড়েছে। এছাড়াও ইরানের আরো ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা আছে। এমনকি এই উদ্ধার অভিযান চলার সময়েই, ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়। এর আগে সোমবার ভোরে ইরান থেকে তিনটি ক্ষেপণাস্ত্র হামলা হয়। হাইফায় আঘাত হানা ক্ষেপণাস্ত্রটি ছিল রবিবার ইরানের ছোড়া চারটি ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি। সেগুলোর মধ্যে আরেকটি ইসরাইলের দক্ষিণে, বিরশেবার কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্প ও রাসায়নিক পার্কে আঘাত হানে। যদি এ সপ্তাহে পরিস্থিতি আরও খারাপ হয় এবং রাসায়নিক কারখানা ও পেট্রোকেমিক্যাল প্ল্যান্টসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হয়, তাহলে এই সমস্ত স্থানই ইরান ও ইসরাইলের মধ্যে এই ক্রমবর্ধমান যুদ্ধের সম্মুখ সমরে পরিণত হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন