হামাস বলছে ইসরাইলের সাথে গাজায় যুদ্ধবিরতির আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। অপরদিকে তেল-আবিবের রাস্তায় লাখো মানুষ বিক্ষোভ করেছে। তারা সরকারের কাছে বন্দিদের রক্ষা করা এবং যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। সরকার বিরোধী এই বিক্ষোভে প্রায় ১ লাখ ৩০ হাজারের মতো মানুষ অংশগ্রহণ করেন। বৈরুতে এক সংবাদ সম্মোলনে লেবাননে হামাসের সিনিয়র কর্মকর্তা ওসামা হামদান বলেন, হামাস আরো একবার স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে ইতিবাচক চুক্তি করতে প্রস্তুত। গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহার এবং বন্দি বিনিময়ের জন্য তারা আন্তরিক। এ পর্যন্ত উভয় পক্ষের অনমনীয় অবস্থানের কারণে মধ্যস্থতাকারীদের উদ্যোগ ব্যর্থ হয়েছে। হামাস চায় স্থায়ীভাবে যুদ্ধবন্ধ এবং গাজা থেকে ইসরাইলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার। ইসরাইল চায় সাময়িক যুদ্ধবিরতি এবং হামাসকে সম্পূর্ণ নির্মূল করতে।
হামাস ২০০৭ সাল থেকে গাজার শাসনভার ধরে রেখেছে। হামদান যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেছে ইসরাইলের শর্ত মেনে চুক্তি করতে হামাসের উপর চাপ প্রয়োগ করায়। ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন গাজায় আটকে থাকা বন্দিদের স্বজনরা। তাদের একজন বলেন, নেতানিয়াহু যেন চুক্তিতে আর স্যাবোটাজ করতে না পারেন। যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য নেতানিয়াহুর জিদ আমাদের স্বজনদের সাথে মিলিত হবার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধ চালিয়ে যাওয়ার অর্থ হচ্ছে জিম্মিদের হত্যা করা। এর দায় ইসরাইল সরকারের। সবাই বুঝে গেছে নেতানিয়াহু যুদ্ধ দীর্ঘায়িত করছে ব্যক্তিগত উদ্দেশ্যে। চুক্তি হলে নির্বাচন এগিয়ে আসবে এবং তার শাসনের অবসান হবে।

no need
২ মাস আগেIhudi , Akhon ''Bikkhoob'' karsis naki ? Ihudi manush ''Filisti'' Muslim Manush kea ''Nirjaton koreasili, Hotta karisili''. i hate ihudi.