পশ্চিমবঙ্গের নির্বাচনে ইভিএমে কারচুপির আশঙ্কা মমতার

পশ্চিমবঙ্গের নির্বাচনে ইভিএমে কারচুপির আশঙ্কা মমতার

ফন্ট সাইজ:

পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনী প্রচারে মুর্শিদাবাদের দুটি জনসভায় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি ও নির্বাচন কমিশনকে একযোগে আক্রমণ করেছেন। তিনি ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে কারচুপির আশঙ্কা প্রকাশ করে দলের নেতা ও কর্মীদের বার্ত দিয়েছেন সতর্ক থাকার। তিনি বলেছেন, ভোটের শেষ পর্যন্ত সকলকে অপেক্ষা করতে হবে। প্রয়োজনে বুথে পাহারা দিয়ে পড়ে থাকতে হবে। তার পরামর্শ, ‘‘ইভিএম খারাপ করে দিলে অপেক্ষা করতে হবে। কিন্তু তাতে আর ভোট করতে দেবেন না। সারানোর নাম করে ‘চিপ’ ঢুকিয়ে দেবে। ওরা পারে না এমন কোনও কাজ নেই। ভোটের পর ভোটবাক্সকে মায়ের মতো পাহারা দেবেন।’’

রবিবার নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেস নেত্রী মুর্শিদাবাদে দুটি সভায় ভাষণ দিয়েছেন। জিয়াগঞ্জ ও শামশেরগঞ্জের সভায় মমতা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর। চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে কমিশন এবং বিজেপিকে আক্রমণ করেছেন। তিনি বলেছেন, অনেকের নাম বাদ দিয়েছে। মুর্শিদাবাদের মিরজাফরের বংশধরদের অনেকের নয় বাদ পড়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি অভিযোগ করেছেন, অনেক মানুষ মারা গেছেন। তাই এ বার বদলা নেওয়ার পালা। এই খেলার নাম ‘দুরন্ত খেলা’। মমতার কথায়, সব জায়গায় ওদের লোক আছে। কিন্তু মানুষ আমাদের সঙ্গে আছে। ভোটের বাক্সে এ বার বদলা হবে।’’
তবে বিজেপির শুভেন্দু অধিকারী পাল্টা বলেছেন, হার বুঝতে পেরে মমতা বন্দ্যোপাধ্যায় বিভ্রান্তি তৈরির চেষ্টা করছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন