টলিউডের অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শুটিংয়ের সময় মৃত্যুর ঘটনায় সিরিয়াল বা সিনেমার অভিনেতা -অভিনেত্রীদের নিরাপত্তার বিষয়টি সামনে উঠে এসেছে। আর তাই এবার টলিউডে অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।
রাহুলের মৃত্যুর জেরে
অভিনেতা, অভিনেত্রী ও কলাকুশলীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা করা হয়েছে।
সকলেরই অভিমত, সিরিয়াল বা সিনেমায় একজন অভিনেতা অথবা অভিনেত্রীর নিরাপত্তার দায় নেওয়া উচিত প্রযোজনা সংস্থা এবং পরিচালকের।
রবিবার আর্টিস্ট ফোরামের ডাকা একটি বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, সুদীপ্তা চক্রবর্তী, সৌরভ দাস, ইন্দ্রাশিষ রায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, কৌশিক সেন, অঞ্জনা বসু, জীতু কমলের মতো একাধিক শিল্পী।
বৈঠক শেষে আর্টিস্ট ফোরামের সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় বলেছেন, প্রত্যেকের নিরাপত্তার জন্যই এই লড়াই শুরু করতে হয়েছে। প্রতিদিন শিল্পীরা মাথায় চিন্তা নিয়ে বাড়ি থেকে বের হচ্ছেন, কিন্তু এটা আর চলতে পারে না। রাহুল সকলকে চোখে আঙুল দিয়ে এটা শিখিয়ে দিয়ে গেছেন। তাই মঙ্গলবার থেকে কর্মবিরতি পালন করতে হবে সকলকে।
জানা গেছে, শিল্পী থেকে শুরু করে কলাকুশলী প্রত্যেকের সুরক্ষা প্রটোকল তৈরি করা বাধ্যতামূলক না করা হবে পর্যন্ত এই ধর্মঘট চলবে।
শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তার দাবিতে টলিউডে অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধের ঘোষণা
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
ভারত
৩ মাস আগে
৬ এপ্রিল (সোমবার), ২০২৬, ১২ঃ২৯ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
