নোয়াখালীর সোনাইমুড়ীতে গভীর রাতে গুলি করেছে সন্ত্রাসীরা। এসময় উপজেলা জিয়া সৈনিক দলের সদস্য নূর হোসেন রিপন গুলিবিদ্ধ হয়। শনিবার দিবাগত গভীর রাতে সোনাইমুড়ী পৌরসভার ভানুয়াই গ্রামের বাদশা মিয়া মোল্লাবাড়িতে এ ঘটনা ঘটেছে। জানা যায়, গত ৩ মাস পূর্বে দেওটি ইউনিয়নের একটি সালিশে কথাকাটাকাটির একপর্যায়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। তার মধ্যে শুক্রবার পেট্রোল পাম্পে আবারো তাদের মধ্যে কথাকাটাকাটি হয় এরপর গভীর রাতে মুখোশ পরে এ হামলা চালানো হয়। সেই বিরোধকে কেন্দ্র করে শনিবার দিবাগত গভীর রাতে পৌরসভা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহাবুদ্দিন সাপু ও বিএনপি নেতা জাবেদ মোল্লাকে বাড়ি থেকে তুলে নেয়ার জন্য একদল সন্ত্রাসী অস্ত্র নিয়ে হানা দেয়। জাবেদ মোল্লাকে না পেয়ে তার ঘরে ঢুকে তার কিশোরী মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নেয়ার চেষ্টা করে। এসময় এলাকাবাসী বাধা দিলে উপজেলা জিয়া সৈনিক দলের সদস্য নূর হোসেন রিপন পায়ে গুলিবিদ্ধ হয়। রাতেই খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ ঘটনাস্থলে এসে কয়েকটি বুলেট উদ্ধার করে। স্থানীয়রা আহতকে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সোনাইমুড়ী পৌরসভা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহাবুদ্দিন সাপু বলেন, ৮-১০ জন সন্ত্রাসী মুখোশ পরে এ হামলার ঘটনাটি ঘটিয়েছে। এনিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সোনাইমুড়ী থানার ওসি কবির হোসেন বলেন, কথাকাটাকাটিকে কেন্দ্র করে মুখোশ পরে রাতে এ ঘটনা ঘটানো হয়েছে। পুলিশ কিছু বুলেট উদ্ধার করে। এ ঘটনায় মামলা করলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
সোনাইমুড়ীতে গভীর রাতে সন্ত্রাসীদের গুলি
সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
৬ এপ্রিল (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
