অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সিলেট কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ‘ঈদ পুনর্মিলনী-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। এসোসিয়েশনের সহ-সভাপতি এমদাদুল হক মিলনের শিক্ষাপ্রতিষ্ঠান ‘স্টুডেন্টস হোম স্কুল অ্যান্ড কলেজ’ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিলেট কিন্ডারগার্টেন এসোসিয়েশনের অন্তর্ভুক্ত স্বনামধন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, পরিচালক এবং প্রধান শিক্ষকগণ উপস্থিত থেকে একে-অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। ঈদ পুনর্মিলনীর পাশাপাশি এদিন এসোসিয়েশনের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম গতিশীল করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তগুলো হলো- কিন্ডারগার্টেন স্কুলগুলোর শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে প্রায় ১ লাখ টাকা ব্যয়ে একটি বিশাল ‘আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতা’ আয়োজন করার সর্বসম্মত ঘোষণা দেয়া হয়। সিলেট কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত ‘বৃত্তি পরীক্ষা-২০২৫’ এর জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য দেড় লাখ টাকার একটি বিশাল বাজেট প্রণয়ন করা হয়। এই অনুষ্ঠানটি আগামী মে মাসের মাঝামাঝি সময়ে আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সিলেট কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
৬ এপ্রিল (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
