খোয়াই ব্রিজে টমটমের ধাক্কায় নিচে পড়ে নারীর মৃত্যু

ফন্ট সাইজ:

হবিগঞ্জ শহরের খোয়াই ব্রিজ এলাকায় টমটমের ধাক্কায় নিচে পড়ে গীতা রাণী দেব (৫০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত গীতা রাণী দেব শহরে মেয়ের বাসায় বেড়াতে এসেছিলেন। বাড়ি ফেরার পথে খোয়াই ব্রিজে পৌঁছালে একটি টমটম তাকে ধাক্কা দেয়। এতে তিনি ব্রিজ থেকে নিচে পড়ে গুরুতর আহত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত গীতা রাণী হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আদমখানি গ্রামের বাসিন্দা এবং রাকেশ দেবের স্ত্রী। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দেখতে খোয়াই ব্রিজ এলাকায় শত শত নারী-পুরুষ ভিড় করেন। হবিগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফাইকা রহমান জানান, লাশের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন