মামায়ামির নতুন স্টেডিয়াম

মেসি ম্যাজিকে মাতলো

মামায়ামির নতুন স্টেডিয়াম

ফন্ট সাইজ:

ইন্টার মায়ামির নতুন মাঠ ‘ন্যু স্টেডিয়াম’। নিজেদের ‘জীবন্ত কিংবদন্তি’ লিওনেল মেসিকে উৎসর্গ করে ফ্লোরিডার ক্লাবটি একটি স্ট্যান্ডের নাম রেখেছে তার নামেই। যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারে (এমএলএস) সেই ‘লিও মেসি স্ট্যান্ড’-এর সামনেই দলের হয়ে প্রথম গোলটি করলেন আর্জেন্টাইন সুপারস্টার। যদিও শেষটা খুব সুন্দর হয়নি তাদের। অনেকটা সময় পিছিয়ে থাকার পর লুইস সুয়ারেজের গোলে অস্টিনের সঙ্গে ২-২ সমতায় ম্যাচ শেষ করে মায়ামি।
তবে ম্যাচের ফলাফল ছাপিয়ে আলোচনায় ২৬ হাজার ৭০০ দর্শক ধারণক্ষমতার এই নবনির্মিত ভেন্যুর উদ্বোধনী আবহাওয়া। ম্যাচ শুরুর আগে ইন্টার মায়ামি ক্লাবের সহ-মালিক ডেভিড বেকহ্যাম ও জর্জ মাস আনুষ্ঠানিকভাবে বিশ্বমানের স্টেডিয়ামটি উদ্বোধন করেন। গ্যালারিতে উপস্থিত ছিলেন বেকহ্যামের রিয়াল মাদ্রিদ সতীর্থ ও ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও ডি লিমা। ম্যাচের আগে ক্লাবের নতুন ভেন্যু নিয়ে মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো বলেন, ‘এটি স্বপ্নের মতো। ক্লাবের জন্য বিশেষ একটি দিন। এটি ক্লাব, মালিক, সমর্থক ও যারা এর সঙ্গে বছরের পর বছর যুক্ত ছিলেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের একটি ম্যাচ আছে এবং আমরা মাঠে কী করবো।’
উদ্বোধনী ম্যাচে ন্যু স্টেডিয়ামের ইতিহাসের প্রথম গোলটি অবশ্য আসে অস্টিনের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গুইলহার্মে বিরোর পা থেকে। ম্যাচের ষষ্ঠ মিনিটের মাথায় গোল খেয়ে স্বাগতিক সমর্থকদের বেশিক্ষণ অপেক্ষায় রাখেননি মেসি। নিজের নামাঙ্কিত লিও মেসি স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে দশম মিনিটেই দারুণ এক হেডে মায়ামিকে সমতায় ফেরান তিনি। এটি আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়কের ক্যারিয়ারের ৯০৩তম গোল।
বিরতির পর ৫৩তম মিনিটে জেইডেন নেলসনের গোলে ফের লিড নেয় অস্টিন। ৭৩তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন লুইস সুয়ারেজ। আট মিনিটের মধ্যেই মেসির নেয়া কর্নার থেকে ফিরতি বলে লক্ষ্যভেদ করেন এ উরুগুইয়ান স্ট্রাইকার। ম্যাচের একদম শেষ দিকে মেসির ট্রেডমার্ক ফ্রি-কিকটি গোলপোস্টে লেগে ফিরে না আসলে ম্যাচের ফল অন্যরকম হতে পারতো।
এ ড্রয়ের ফলে টানা ৫ ম্যাচে অপরাজিত রইলো ইন্টার মায়ামি। ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের চতুর্থ স্থানে অবস্থান করছে ফ্লোরিডার ক্লাবটি। ম্যাচের পর দলের আর্জেন্টাইন বস মাসচেরানো আরেকবার বলেন, ‘এটি একটি বিশ্বমানের স্টেডিয়াম। দর্শকদের এই উন্মাদনা আমাদের আগামী ম্যাচগুলোতে আরও আত্মবিশ্বাস যোগাবে।’

স্পোর্টস ডেস্ক: ইন্টার মায়ামির নতুন মাঠ ‘ন্যু স্টেডিয়াম’। নিজেদের ‘জীবন্ত কিংবদন্তি’ লিওনেল মেসিকে উৎসর্গ করে ফ্লোরিডার ক্লাবটি একটি স্ট্যান্ডের নাম রেখেছে তার নামেই। যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারে (এমএলএস) সেই ‘লিও মেসি স্ট্যান্ড’-এর সামনেই দলের হয়ে প্রথম গোলটি করলেন আর্জেন্টাইন সুপারস্টার। যদিও শেষটা খুব সুন্দর হয়নি তাদের। অনেকটা সময় পিছিয়ে থাকার পর লুইস সুয়ারেজের গোলে অস্টিনের সঙ্গে ২-২ সমতায় ম্যাচ শেষ করে মায়ামি।
তবে ম্যাচের ফলাফল ছাপিয়ে আলোচনায় ২৬ হাজার ৭০০ দর্শক ধারণক্ষমতার এই নবনির্মিত ভেন্যুর উদ্বোধনী আবহাওয়া। ম্যাচ শুরুর আগে ইন্টার মায়ামি ক্লাবের সহ-মালিক ডেভিড বেকহ্যাম ও জর্জ মাস আনুষ্ঠানিকভাবে বিশ্বমানের স্টেডিয়ামটি উদ্বোধন করেন। গ্যালারিতে উপস্থিত ছিলেন বেকহ্যামের রিয়াল মাদ্রিদ সতীর্থ ও ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও ডি লিমা। ম্যাচের আগে ক্লাবের নতুন ভেন্যু নিয়ে মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো বলেন, ‘এটি স্বপ্নের মতো। ক্লাবের জন্য বিশেষ একটি দিন। এটি ক্লাব, মালিক, সমর্থক ও যারা এর সঙ্গে বছরের পর বছর যুক্ত ছিলেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের একটি ম্যাচ আছে এবং আমরা মাঠে কী করবো।’
উদ্বোধনী ম্যাচে ন্যু স্টেডিয়ামের ইতিহাসের প্রথম গোলটি অবশ্য আসে অস্টিনের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গুইলহার্মে বিরোর পা থেকে। ম্যাচের ষষ্ঠ মিনিটের মাথায় গোল খেয়ে স্বাগতিক সমর্থকদের বেশিক্ষণ অপেক্ষায় রাখেননি মেসি। নিজের নামাঙ্কিত লিও মেসি স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে দশম মিনিটেই দারুণ এক হেডে মায়ামিকে সমতায় ফেরান তিনি। এটি আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়কের ক্যারিয়ারের ৯০৩তম গোল।
বিরতির পর ৫৩তম মিনিটে জেইডেন নেলসনের গোলে ফের লিড নেয় অস্টিন। ৭৩তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন লুইস সুয়ারেজ। আট মিনিটের মধ্যেই মেসির নেয়া কর্নার থেকে ফিরতি বলে লক্ষ্যভেদ করেন এ উরুগুইয়ান স্ট্রাইকার। ম্যাচের একদম শেষ দিকে মেসির ট্রেডমার্ক ফ্রি-কিকটি গোলপোস্টে লেগে ফিরে না আসলে ম্যাচের ফল অন্যরকম হতে পারতো।
এ ড্রয়ের ফলে টানা ৫ ম্যাচে অপরাজিত রইলো ইন্টার মায়ামি। ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের চতুর্থ স্থানে অবস্থান করছে ফ্লোরিডার ক্লাবটি। ম্যাচের পর দলের আর্জেন্টাইন বস মাসচেরানো আরেকবার বলেন, ‘এটি একটি বিশ্বমানের স্টেডিয়াম। দর্শকদের এই উন্মাদনা আমাদের আগামী ম্যাচগুলোতে আরও আত্মবিশ্বাস যোগাবে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন