বড় ইনিংস খেলার আশা জাগাচ্ছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক জশ ইংলিস। তবে তানভীর ইসলামের ওভারে ৩৪ রানের ইনিংসেই সাজঘরের পথ ধরতে হয় তাকে। ইংলিসকে অনেকটা সময় সঙ্গ দেয়া ক্যামেরন গ্রিনকেও একই পথ দেখান তানভীর। দলীয় শতরানের আগেই ৬ উইকেট হারায় অস্ট্রেলিয়া।
মার্নাস লাবুশেন ও জাভিয়ের বার্টলেটের সপ্তম উইকেটের জুটিতে দলীয় শতরান পার করেছে অজিরা। দুজন মিলে যোগ করেছেন ৩১ রান। ১৭ রানে অপরাজিত লাবুশেন। ১৯ রান এসেছে বার্টলেটের ব্যাট থেকে।
২৭.৩ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ উইকেটে ১১৩ রান।
