সিলেট নগরের চালিবন্দর শ্মশানঘাটের অসমাপ্ত উন্নয়নকাজ দ্রুত সম্পন্ন এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের আশ্বাস দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। রোববার দুপুরে চালিবন্দর শ্মশান সংস্কার সমিতির পরিচালনা কমিটির সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আশ্বাস দেন। মতবিনিময় সভায় সমিতির নেতৃবৃন্দ শ্মশানঘাটের মন্দিরে বিভিন্ন পদে জনবল নিয়োগ এবং মাস্টারপ্ল্যান অনুযায়ী বাকি উন্নয়নকাজ দ্রুত সম্পন্নের দাবি জানান। জবাবে সিসিক প্রশাসক শ্মশান ও মন্দিরের সার্বিক উন্নয়ন এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন। এ সময় তিনি বলেন, একটি সুন্দর ও পরিকল্পিত নগর গড়তে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। নগর উন্নয়নে সিটি করপোরেশনের কার্যক্রম সফল করতে নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সিসিকের রাজস্ব আয় বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে তিনি সময়মতো হোল্ডিং ট্যাক্স পরিশোধে নগরবাসীকে সচেতন করতে সমিতির নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। সভায় উপস্থিত ছিলেন- সিটি করপোরেশনের সচিব মো. আশিক নূর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, সংস্কার সমিতির সভাপতি এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ প্রমুখ।
সিলেট সিটি প্রশাসকের মতবিনিময়
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
৬ এপ্রিল (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
