২০০০ এরও অধিক কারাবন্দিকে মুক্তি দিবে কিউবা

২০০০ এরও অধিক কারাবন্দিকে মুক্তি দিবে কিউবা

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা শিথিল করায় ২০০০ এরও অধিক কারাবন্দিকে মুক্তি দিবে কিউবা। রাশিয়ার তেলবাহী জাহাজকে দ্বীপটিতে প্রবেশের অনুমতি দেয়ায় হাভানা মানবিক সপ্তাহ পালনের সিদ্ধান্ত নিয়েছে। এরই নির্দশন হিসেবে তারা কারাবন্দীদের মুক্তি দিবে বলে জানিয়েছে। তারা ২০১০ জন বন্দিকে ক্ষমা ঘোষণা করে। যুক্তরাষ্ট্রের ক্রমাগত চাপের মুখে গত এক মাসের ভেতর দ্বিতীয়বারের মতো তারা কারাবন্দিদের মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিলো। শুক্রবার ২০ জনের মতো বন্দি পূর্ব হাভানায় অবস্থিত লা লিমা কারাগার থেকে মুক্তিলাভ করেন। ৪৬ বছর বয়সী আলবিস গাইঞ্জা বলেন, এই সুযোগ করে দেয়ার জন্য তাদের ধন্যবাদ। এভাবে আরো মুক্তি দেয়া উচিত। কিউবার সরকার এই সিদ্ধান্ত নিলো মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কিউবার উপর তেল আমদানিতে দেয়া নিষেধাজ্ঞা শিথিল করার ঘোষণা দেয়ার একদিন পরে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন