একজন মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, শুক্রবার বিমান ভূপাতিত করার সময় নিখোঁজ এক মার্কিন সেনার সন্ধান মিলেছে। তিনি বলেন, নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। তবে তিনি এখনও পুরোপুরি নিরাপদ নন। উদ্ধারকারী দলকে এখন ইরান থেকে সফলভাবে বেরিয়ে নিরাপদ স্থানে ফিরতে হবে। এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। ওয়াশিংটন ডিসি থেকে জন হেনড্রেন আল জাজিরাকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের একটি সরকারি সূত্র জানিয়েছে, ইরানে রাতভর চলা অভিযানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের নিখোঁজ এক ক্রু সদস্যকে শনাক্ত করা হয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চালানো হয়েছে। তবে এ সময় তীব্র গোলাগুলি শুরু হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, ওই ক্রু সদস্য ইরানের ভেতরেই রয়েছেন। চলমান সংঘাতের কারণে তার এবং উদ্ধার অভিযানে জড়িত অন্যদের জন্য এখনও ঝুঁকি রয়ে গেছে। এটি একটি চলমান ও সক্রিয় উদ্ধার অভিযান। তবে ওই বিমানচালক এখনো ইরানের ভূখণ্ডের বাইরে আসতে পারেননি। এখানে উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সামরিক পরিভাষায় ‘এয়ারম্যান’ বলতে কেবল পুরুষ বোঝায় না, এটি নারী বা যেকোনো লিঙ্গের সদস্যকেই বোঝাতে পারে। সংশ্লিষ্ট ব্যক্তি নারী নাকি পুরুষ সে সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। উদ্ধারকারী দলকে এখনো সফলভাবে ওই ব্যক্তিকে ইরান থেকে বের করে নিরাপদ স্থানে নিয়ে যেতে হবে এবং তা সম্পন্ন হয়েছে- এমন কোনো নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি।
নিখোঁজ মার্কিন বিমানচালক উদ্ধার, তবে...
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
২ মাস আগে
৫ এপ্রিল (রবিবার), ২০২৬, ১০ঃ০৯ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

লিমা
২ মাস আগেট্রাম্পের বিনিময়ে পাইলট কে ছাড়ার শর্ত ইরান দিবে আশাকরি।