যুক্তরাষ্ট্র যদি তার আগ্রাসন সম্প্রসারণ ঘটায় তাহলে পুরো অঞ্চলকে নরকে পরিণত করার সতর্কতা দিয়েছেন ইরানি কর্মকর্তারা। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ৪৮ ঘন্টার যে আলটিমেটাম দিয়েছেন তার জবাব দিয়েছেন খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দফতরের কমান্ডার মেজর জেনারেল আলি আবদুলাহি। তিনি বলেন, যদি আমেরিকান ও জায়োনিস্ট শত্রুরা কোনো আগ্রাসন চালায় তাহলে কোনো সীমারেখা ছাড়া মার্কিন ‘সন্ত্রাসী সেনা’দের ব্যবহৃত সব অবকাঠামোকে টার্গেট করবো। জায়নিস্ট শাসকদের অবকাঠামোতে অব্যাহত ও ভয়াবহ হামলা চালাবো। এর আগে খাতাম আল আনবিয়ার মুখপাত্র বলেন- ভুলে যাবেন না। যদি আপনাদের আগ্রাসন বৃদ্ধি করা হয় তাহলে পুরো অঞ্চল আপনাদের জন্য নরকে পরিণত হবে। তিনি আরও সতর্ক করেন ইসলামিক প্রজাতন্ত্র ইরানকে পরাজিত করার মরীচিকা সাগরে পরিণত হয়েছে।
সেখানে আপনারা ডুবে যাবেন। ফলে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্র বা ইসরাইল যে রকম হামলা করবে তার ঠিক একই রকম পাল্টা জবাব দেয়ার হুমকি দিয়েছে ইরান। ইরানি কর্মকর্তারা বলছেন, এক্ষেত্রে তাদের সক্ষমতা আছে। এরই মধ্যে তারা প্রমাণ করেছেন যে মার্কিন ও ইসরাইলিদের জন্য বেদনার কারণ হয়ে উঠেছেন তারা।

Habibur Rahman
২ মাস আগেyes.l