যুক্তরাষ্ট্র–ইসরাইলের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে

ইরানের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্র–ইসরাইলের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে

ফন্ট সাইজ:

তেহরান চলমান যুদ্ধে তার পরিকল্পনা এবং ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর তালিকা’ অনুযায়ী এগুচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জন্য একটি ‘বড় চমক’ অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের একজন নিরাপত্তা কর্মকর্তা।
ইরানের সংবাদমাধ্যম ফারস একটি বিবৃতি প্রকাশ করেছে। তবে ওই নিরাপত্তা কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি তাতে।
বিবৃতিতে সতর্ক করে দিয়ে ওই কর্মকর্তা বলেন, ‘যুক্তরাষ্ট্র ও তার অনুগত শাসকগোষ্ঠীর জন্য আমাদের একটি বড় চমক রয়েছে। অল্প কিছু সময়ের মধ্যে তারা তা দেখতে পাবে।’ তিনি বলেন, ইরানের দক্ষিণাঞ্চলে তাদের আচরণ ঘটনাপ্রবাহের গতিপথ আমাদের অনুকূলে বদলে দিতে পারে।
যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তু ‘যথাযথ নয়’ বলেও মন্তব্য করেন তিনি।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন